Falta : বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে হুমকি-অত্যাচার! ফলতায় জাতীয় সড়ক অবরোধ !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে এখনো পর্যন্ত ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হয়নি। এরই মধ্যে ফলতা বিধানসভার বঙ্গ নগর ও হাসিব নগর এলাকায় চরম উত্তেজনা। বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে স্থানীয়দের উপর হুমকি ও অত্যাচারের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আজ ১ লা মে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।
সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধ চলে। যার কারণে রাস্তায় আটকে পড়ে হাজার হাজার গাড়ি। যানজটের জেরে ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনও।
অবরোধস্থলে উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসনের তীব্র বাদানুবাদ হতে দেখা যায় । ঘটনাস্থলে উপস্থিত হন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজকে বঙ্গনগর – হাসিবনগর এলাকায় বিজেপিকে ভোট দেওয়ার কারণে সাধরণ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। সময় আছে শুধরে যান”।
ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এলাকায়
