আজকের দিনেবিশ্ব

Venezuela: ভূমিকম্পের পরেই ভেনেজুয়েলার আকাশের রঙ টকটকে লাল, কোন বিপদের সঙ্কেত?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্প প্রাণ কেড়েছে শয়ে শয়ে মানুষের। চারিদিকে লাশের সারি। এখনও নিখোঁজ প্রায় ১০ হাজারের উপর মানুষ। মৃতের সংখ্যা ১৯৩৪। এই ভেনেজুয়েলা ভূমিকম্পের পরেই আকাশে রহস্যময় প্রাকৃতিক দৃশ্য। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই শহরের আকাশ লালচে-কমলা আভায় ঢেকে যায়। ঘন মেঘের সঙ্গে রক্তিম আভা, যা দেখে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আকাশের এই রং দেখে নতুন করে আতঙ্ক কারাকাসে। দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ এটিকে অশুভ সংকেত বা নতুন কোনও দুর্যোগের পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করেন, আবার অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন।

যদিও এমন প্রতিক্রিয়ার পেছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প। গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেনরা মিশ্রধর্মী বক্তব্য প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দৃশ্যের পেছনে কোনও অতিপ্রাকৃত কারণ নয়, রয়েছে সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাদের মতে, রেলি স্ক্যাটারিং এবং সাহারা মরুভূমি থেকে ভেসে আসা অতিসূক্ষ্ম ধূলিকণার সম্মিলিত প্রভাবে কারাকাসের আকাশে এই লালচে-কমলা আভা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এ ধরনের দৃশ্যকে ‘কান্দিলাসো’ নামেও ডাকা হয়। সাধারণ অবস্থায় সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করলে নীল রঙের মতো স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি ছড়িয়ে পড়ে। এ কারণেই দিনের বেলায় আকাশ নীল দেখা যায়।

তবে বর্তমানে ভেনেজুয়েলার আকাশে ছড়িয়ে থাকা সাহারার অতিসূক্ষ্ম ধূলিকণা প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করছে। এতে নীল আলোর বিচ্ছুরণ আরও বেড়ে যায়, আর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল ও কমলা রঙের আলো বায়ুমণ্ডল ভেদ করে সহজে চোখে পৌঁছায়। ফলে সূর্যাস্তের সময় আকাশজুড়ে সৃষ্টি হয় গাঢ় লাল ও কমলা রঙের অপূর্ব আভা।

একজন ব্যবহারকারী লেখেন, ‘বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা অবশ্যই আছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই দৃশ্যকে উপেক্ষা করা কঠিন। ভূমিকম্পে বিধ্বস্ত, শোকে স্তব্ধ এবং হাজারো নিখোঁজ মানুষের দেশের ওপর রক্তিম দিগন্ত ভিন্ন এক অনুভূতি তৈরি করে।’

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণার বিশাল মেঘ পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভেনেজুয়েলায় পৌঁছেছে। এই ধূলিকণাই আকাশে বিরল এ রঙের সৃষ্টি করেছে। একই ধূলিকণার মেঘ আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আকাশেও ছড়িয়ে পড়তে পারে। বৈজ্ঞানিকরা এটিকে সম্পূর্ণ স্বাভাবিক বলেই মনে করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *