আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Bardhaman : পূর্ব বর্ধমানে ইভিএম-এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভার ভোটের ফলাফল ঘোষনার বাকি তিন দিন । এবার ইভিএম কারচুপির আশঙ্কা নিয়ে রাজ্যের বেশ কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত । রাতবিরাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুমে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গিয়েছিল। এবার কাটোয়ায় এই ধরনের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ।

কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের অভিযোগ , কাটোয়া কলেজের স্ট্রং রুমে রয়েছে EVM। কলেজের পিছনের দিকের একটি অংশ ভাঙা রয়েছে বলে অভিযোগ। নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী। কলেজের ভাঙা অংশ দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে, আশঙ্কা বিজেপি প্রার্থীর।

আবার পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ ইভিএম টেম্পারিং এর সন্দেহ প্রকাশ করেছেন। তার অভিযোগ, দু মিনিটের জন্য বন্ধ ছিল তার এলাকার স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা । সেটা দেখে নিজে তিনি স্ট্রংরুমের সামনে ছুটে যান। তার বক্তব্য, দু মিনিটে অনেক কিছু হতে পারে । বিষয়টি জেনে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেন এবং কমিশনকে তিনি বলেন আজ শুক্রবার থেকে তিনি সারারাত পাহারা দেবেন । কালনা কলেজে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম রয়েছে । গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ দু মিনিটের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে জানিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী।

যদিও নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেয়া হয়েছে প্রতিদিন স্বশরীরে স্ট্রং রুমে যেতে হবে জেলা নির্বাচনী অধিকারী অর্থাৎ জেলাশাসক ও রিটার্নিং অফিসারকে । স্ট্রংরুম ঘিরে রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *