আজকের দিনেবাংলার আয়না

SIR : ভোটার তালিকায় নাম তোলার জন্য ক্যানিং মহকুমা শাসকের দপ্তরের কাছে হুড়োহুড়ি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে ইতিমধ্যে চূড়ান্ত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে । বাদ পড়েছে ২৭ লক্ষের কাছাকাছি নাম। যারা বাদ পড়েছেন ভোটার তালিকায় নাম তুলতে হলে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে ফর্ম জমা দিতে হবে । সেই ফর্ম জমা দিতে গিয়েই ক্যানিং মহকুমা শাসকের দপ্তরের কাছে দেখা গেল একটি ভিন্ন ধর্মী দৃশ্য। বাদ পড়া ভোটারদের রীতিমতো দৌড়াতে দেখা গেল।

স্থানীয় সূত্রের খবর ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের একাংশ গতকাল বিশেষ ট্রাইব্যুনালে ফর্ম জমা দিয়েছিলেন ভোটার তালিকায় তাদের নাম উঠেছে কিনা সেটা দেখার জন্য এবং অনেকে ভিড় জমিয়েছিলেন ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়ার জন্য । তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের একটাই প্রশ্ন ভোটার তালিকায় নামটা উঠল তো ? এই আশঙ্কাতেই চারিদিকে উদ্বেগ ছড়িয়ে পড়েছে । এদিন ভোটারদের আশ্বস্ত করতে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান ক্যানিং পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস এবং জয়নগর লোকসভার তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল। সাধারণ মানুষকে আশ্বস্ত করে পরেশ রাম দাস জানান “যারা অনলাইনে আবেদন করেছেন তাদের নতুন করে এখানে জমা দেওয়ার দরকার নেই । যারা অফলাইনে আবেদন করতে চান তারাই শুধু এখানে দাঁড়ান। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে কোনভাবেই সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে যতটুকু লড়াই করা যায় করছেন সুপ্রিম কোর্টে মামলাও চলছে এই নিয়ে। ” এদিন ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে আসা মানুষদের উদ্দেশ্যে জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল বলেন ” মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। নোট বন্দি থেকে শুরু করে আধার কার্ড কিংবা গ্যাসের জন্য বিজেপি সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে । বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির জমানত জব্দ করবে ” ।

যদিও পরেশ রামদাস ও প্রতিমা মন্ডল এর মন্তব্যের কোন জবাব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *