আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Milan Pradhan : জামিন পেলেন মিলন প্রধান! জেল থেকে বেরিয়েই নন্দীগ্রামে ভোট-যুদ্ধে কংগ্রেস প্রার্থী

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- নন্দীগ্রাম উপনির্বাচনের মুখে বড় স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত জামিনে থাকবেন তিনি। ফলে জেলমুক্ত হয়েই ভোটের লড়াই ও প্রচারে নামতে পারবেন মিলন(Milan Pradhan)। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণার কয়েকদিন পরই তাঁকে পুরনো মামলায়(Milan Pradhan) গ্রেপ্তার করেছিল পুলিশ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে খুন-সহ মোট ১১টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ৬টি মামলা(Milan Pradhan) রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছিল। বাকি ৬টি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন (Milan Pradhan)মিলন।

 

সেই মামলার শুনানিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছিলেন,(Milan Pradhan) “জামিন দিয়ে দিচ্ছি, ভোটে উনি লড়াই করুন।” সোমবার চূড়ান্ত রায় ঘোষণার কথা থাকলেও অন্যান্য মামলার চাপে শুনানি হয়নি। অবশেষে মঙ্গলবার সকালে অন্তর্বর্তী রায় দেন বিচারপতি। (Milan Pradhan)আদালত সূত্রে জানা গিয়েছে, খেজুড়ি থানার ২টি এবং নন্দীগ্রাম থানার ৪টি মামলায় অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন মিলন। (Milan Pradhan)সেই ৬টি মামলাতেই ২০ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এই জামিন শর্তসাপেক্ষ। তদন্তে নিয়মিত সহযোগিতা করতে হবে তাঁকে। প্রতিদিন দু’বার পুলিশ তাঁকে ফোন করবে। (Milan Pradhan)মেয়াদ শেষের পর ২১ অক্টোবর তাঁকে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে।

 

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন(Milan Pradhan)। প্রচার চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ফলে প্রচারে আর কোনও বাধা রইল না। মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনে স্বভাবতই খুশির হাওয়া হাত শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া,(Milan Pradhan) “সত্যকে ভয় পেয়েছে শাসক।” মিলনের মেয়ে অরুণিমা জানিয়েছেন, “সত্যের জয় হল।” এবার জেল থেকে বেরিয়ে নন্দীগ্রামের মাটিতে কবে প্রচারে নামবেন মিলন, সেই অপেক্ষায়(Milan Pradhan) সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *