আজকের দিনেতিলোত্তমা

Sumit Roy : জেলেই দীপাবলি কাটবে সুমিতের, জামিনের আবেদনে সাড়া দিল না হাই কোর্ট

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) জামিনের আবেদনে আপাতত সাড়া দিল না কলকাতা হাই কোর্ট। পুজোর ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি হবে, জানায় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ। শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে সুমিত রায়কে (Sumit Roy) গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

সেই মামলাতেই আগাম জামিনের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি (Sumit Roy)। শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান সুমিত রায়। শুক্রবার তাঁর মামলার শুনানি ছিল হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে (Sumit Roy)। আদালত জানায়, এখনই সুমিত রায়কে জামিন দেওয়া হবে না। ছুটির পর আদালত খুললে সেই আবেদন বিবেচনা করা হবে। আপাতত আলোর উৎসবে গারদের অন্ধকারেই থাকতে হবে সুমিত রায়কে (Sumit Roy)।

 

পুজোর ছুটির পর ১৬ নভেম্বর কলকাতা হাই কোর্ট খুলবে (Sumit Roy)। শুক্রবার সুমিত রায়ের তরফে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। অভিযোগ, প্রায় ৫ বছরের পুরনো মামলায় তাঁর মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়াল করেন, (Sumit Roy) বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। মামলার আওতায় অনেক তথ্য আছে তদন্তকারীদের হাতে। (Sumit Roy) অভিযুক্ত জামিন পেয়ে গেলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আদালতে দাবি করেন তিনি। দু’পক্ষের বক্তব্য শোনার পরেই বিচারপতি মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান, পুজোর ছুটির পর আদালত খুললে নিয়মিত (Sumit Roy) বেঞ্চে মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *