Election Commission : বিচারাধীন ভোটারদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন ? স্পষ্ট করল কমিশন !
কিউ ইন্ডিয়া বাংলা :- বিচারাধীন ভোটারদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন কষ্ট করে দিল নির্বাচন কমিশন । প্রকাশিত হলো ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া কঠিন দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা । সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের । কাল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ তার আগে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন ।
রাজ্যের ৬ এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন । সুপ্রিম কোর্টে ভোররাতে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলেন নির্বাচন কমিশন । সংযোজন ও বিয়োজন ও দুই তালিকা প্রকাশ করেছে কমিশন । নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে ওই তালিকা দেখা যাবে । যে বুথ গুলিতে ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তি নেই সেখানে ক্লিক করলেই তা জানিয়ে দেওয়া হচ্ছে । গত ১৬ ই মে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুখবর নির্দেশ দেয় ভোটের ৪৮ ঘন্টা আগে ট্রাইবুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। আমি কাল রাজ্যে প্রথমবার ভোট সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একুশে এপ্রিল পর্যন্ত টাইম যাদের ছাড়পত্র দেবে তারা ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে যেতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইবুনাল যাদের ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন ।
রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার পর এক মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া। তারপর ১৬ ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন । সেখানে বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম ।
৬ই এপ্রিল প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় বিচারাধীন ছিলেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন । মোট বার করে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম।
