Amit Shah-BJP : ভোটমুখী পশ্চিমবঙ্গে টানা সাত দিন থাকবেন শাহ !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় । আগামীকাল ২৩শে এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট । বিজেপি সূত্রে খবর আগামী ২৭শে এপ্রিল সোমবার পর্যন্ত কলকাতাতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল , তার দুদিন আগে প্রচারের সময়সীমা শেষ হচ্ছে, সেই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে যাবেন।
দ্বিতীয় দফার ভোটের রণকৌশল নিয়ে গতকাল মঙ্গলবার একুশে এপ্রিল গভীর রাতে বিজেপির দপ্তরে বৈঠক করেন অমিত শাহ । দ্বিতীয় দফায় যেইসব এলাকায় নির্বাচন রয়েছে সেখানকার জেলা সভাপতি, জেলা ইনচার্জ, প্রবাসী জেলা ইনচার্জদের নিয়ে বৈঠকে বসেন । চারটি সাংগঠনিক জনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা এই বৈঠকে ডাক পেয়েছিলেন যার অধীনে রয়েছে ১৩ টি সাংগঠনিক জেলা । অমিত শাহের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বনসল এবং অমিত মালব্য । মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় ১২:০৫ নাগাদ ।
বিজেপির একটি সূত্রের খবর ওই ১৩ টি সাংগঠনিক জেলায় যত বিধানসভা আসন রয়েছে সেগুলির প্রতিটির বিষয়ে আলাদা আলাদা করে হিসাব নিয়েছেন শাহ। কোন বিধানসভা কেন্দ্রে কি পরিস্থিতি জেতার পরিস্থিতি আছে , কোনটায় নেই, কতটা সংখ্যালঘু ভোট ? এস আই আর পরবর্তী পরিস্থিতি কেমন ? এই সমস্ত বিষয়গুলি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট নেন শাহ । যারা এই এলাকাগুলি সরেজমিনে সামলাচ্ছেন তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
