আজকের দিনেভারত

Train Fire : অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পাঞ্জাবের অমৃতসর থেকে বাংলার জলপাইগুড়িগামী (Train Fire) কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রায়পুরার কাছে চলন্ত ট্রেনের ইঞ্জিন বগি-সহ ৫টি কামরায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় (Train Fire) হতাহতের খবর এখনও স্পষ্ট নয়।

 

রেল সূত্রে জানা যাচ্ছে, ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস (Train Fire) শুক্রবার নির্ধারিত সময়েই অমৃতসর থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ১২টা ৫৮ নাগাদ ট্রেনটি ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন থেকে ছাড়ার পরই নজরে পড়ে অগ্নিকাণ্ডের বিষয়টি (Train Fire)। মুহূর্তের মধ্যে সেটি ইঞ্জিন বগি থেকে ট্রেনের চারটি জেনারেল বগিতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনে। এই অবস্থায় মাঝরাস্তায় থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা (Train Fire)। ততক্ষণে ট্রেনের আগুন আরও ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেলের শীর্ষ (Train Fire) আধিকারিকরা। চেষ্টা চলছে আগুন নেভানোর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেলওয়ে  পিআরও নীরজ বলেন, (Train Fire) ‘অমৃতসর থেকে পশ্চিমবঙ্গগামী কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরই রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রেলের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়াও ঘটনাস্থলে পৌঁছেছেন (Train Fire)। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *