Bihar Encounter : বিহারে ভোররাতে গুলির লড়াই! শেরপুরে এনকাউন্টারে খতম ৩ কুখ্যাত দুষ্কৃতী, গুলিবিদ্ধ এসএইচও
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাংলা, অন্ধ্রপ্রদেশ, অসমের পর এবার বিহারে এনকাউন্টার (Bihar Encounter)। পাটনার শেরপুরে গঙ্গাতীরে পুলিশি অভিযানে নিহত হল ৩ কুখ্যাত দুষ্কৃতী। গুলি বিনিময়ের সময় আহত হয়েছেন মানের থানার এসএইচও রজনীশ কুমার। শুক্রবার ভোরে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স ও পাটনা পুলিশ (Bihar Encounter)। গোপন সূত্রে খবর ছিল, শেরপুর এলাকায় জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। তারা বড়সড় অপরাধের ছক কষছে। ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই।
পাটনার এসএসপি কার্তিক কুমার জানান, পুলিশ পৌঁছতেই গুলি চালায় দুষ্কৃতীরা (Bihar Encounter)। পালটা গুলি চালায় পুলিশ। মানের এসএইচওকে তাক করে একাধিক গুলি চালানো হয়। গুলির লড়াই শেষে আহত তিন দুষ্কৃতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের (Bihar Encounter)। তিনজনেরই অপরাধের অতীত রয়েছে। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন মানের একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল নিহতরা। এছাড়াও দানাপুর ও শাহপুরে একাধিক মামলায় অভিযুক্ত ছিল তারা (Bihar Encounter)। সংঘর্ষে দুষ্কৃতীরা ২৪ রাউন্ড গুলি চালায়, পুলিশ চালায় ১৮ রাউন্ড।
এই এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি (Bihar Encounter)। তাদের অভিযোগ, ভোটের মুখে এভাবে এনকাউন্টারের ঘটনা আসলে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন তাঁরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে (Bihar Encounter)। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
