আজকের দিনেখেলাবিশ্বভারত

Kohli-Shubman : বাংলাদেশ সফরের সম্ভাবনা কোহলি-শুভমনদের, আশার আলো দেখছে পদ্মাপারের দেশ

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দীর্ঘ অপেক্ষার পর এবং দু’বার স্থগিত হওয়ার পর (Kohli-Shubman) অবশেষে আশার আলো ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে। আগামী জানুয়ারিতে এই সফর হতে পারে। ছয় ম্যাচের এই সীমিত ওভারের সিরিজের সম্ভাব্য সময়সূচি হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহটি (Kohli-Shubman) উঠে এসেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু নিশ্চিত করা হয়নি। কিন্তু বাংলাদেশের প্রথম সারির এক সংবাদপত্র  জানাচ্ছে, (Kohli-Shubman) দুই বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং এই সফর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

 

প্রস্তাবিত এই সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। তবে কোন সময়ে এই সিরিজ হবে, (Kohli-Shubman) তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, ৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা। এর পর ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকেই আসবে। (Kohli-Shubman) সফরটি চূড়ান্ত করার আগে বিসিসিআই প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে। ভারতের এই সফর প্রথম স্থগিত হয়েছিল গত বছরের জুলাইয়ে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর পরই বিসিসিআই ও বিসিবি-র (Kohli-Shubman) মধ্যে সম্পর্ক খারাপ হয়।

 

কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর সে দেশের (Kohli-Shubman) ক্রিকেট বোর্ডেও একটি বড় পরিবর্তন এসেছে। প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলামের বদলে নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। সূত্রের খবর, তামিম কেবল দ্বিপাক্ষিক ক্রিকেটেই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেও ভারতীয় (Kohli-Shubman) বোর্ডের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে অত্যন্ত আগ্রহী। এখন সবার নজর ভারত সরকারের ছাড়পত্রের দিকে। ছাড়পত্র মিললেই জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ভারত-বাংলাদেশ মহারণ (Kohli-Shubman)। তামিম ইকবালের নেতৃত্বে নতুন বিসিবি আর বিসিসিআই-এর এই ইতিবাচক আলোচনাই বলে দিচ্ছে, দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবার আগের জায়গায় ফিরতে চলেছে। কোহলি-শুভমনদের ঢাকায় দেখার অপেক্ষায় এখন পদ্মাপারের (Kohli-Shubman) কোটি ক্রিকেটপ্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *