Cricket-IPL : রায়পুরে আজ হাইভোল্টেজ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে আরসিবি ……
কিউ ইন্ডিয়া বাংলা :- রায়পুরে শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে আরসিবির প্রতিপক্ষ আজকে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ দুটি ম্যাচে জয় হাতছাড়া হয়েছে বিরাট – পাতিদারদের । সে কারণেই মুম্বাইয়ের বিপক্ষে কোন ভুলচুক করতে নারাজ আরসিবি ।
আইপিএল ২০২৬ এর প্রথম দিকের ম্যাচগুলোতে টানা জয় পেয়েছিল আরসিবি । হারের হ্যাটট্রিক আটকানোই এই মুহূর্তে অন্যতম লক্ষ্য রজত পাতিদারের দলের । ইংরেজ ওপেনার জ্যাকব বেথেল শেষ শেষ কয়েকটি ম্যাচে রানের খাতা খুলতে পারেননি । এদিকে ওপেনার ফিল সল্ট এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন। বেথেল ও কোহলি ওপেনিং জুটি আজকে মুম্বাইয়ের বিপক্ষে পরিবর্তন হতে পারে । এটা যদি হয় কোহলির সাথে অন্য কাউকে আমরা ওপেনিং এ দেখতে পারি। দেবদত্ত পাল্লিকাল , অধিনায়ক রজত পাতিদার এদের ব্যাটে প্রত্যেক ম্যাচেই কম বেশি রান আসছে তবে জিতেশ শর্মা এখনো পর্যন্ত এবারের আইপিএলে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি । তার ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে দল। অপরদিকে তাদের বোলিং বিভাগে দুর্দান্ত পারফর্ম করছেন ভুবনেশ্বর কুমার। তিনি আরসিবি দলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার । আজকের ম্যাচেও অভিজ্ঞ এই বোলারের দিকে তাকিয়ে থাকবে দল।
বেঙ্গালুরুর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান তাদের বিগত ম্যাচে জয় অর্জন করতে সক্ষম হয়েছিল। তিনটি ম্যাচ পরপর হারার পর গত ম্যাচে তারা লখনউকে হারিয়েছিল । দলের ওপেনিং জুটি রায়ান রিক্লেনটন ও রোহিত শর্মা দুজনে মিলে দলকে জয় এনে গিয়েছিলেন । বেঙ্গালুর মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও এদের ওপর ভরসা করে থাকবে দল। সূর্য কুমার যাদব, তিলক বর্মা বিগত ম্যাচগুলিতে রানের দেখা পাননি তাদেরকেও ফর্মে ফিরতে হবে । তিলক যদিও এবারের আইপিএলে একটি সেঞ্চুরি করেছিলেন কিন্তু সূর্য কুমার যাদব চূড়ান্ত ব্যর্থ । সদ্য দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়কের বর্তমান পারফরমেন্স নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ । অপরদিকে মুম্বাইয়ের বোলিং বিভাগে বুমরা উইকেট সেভাবে না পাওয়ায় দলের সমস্যা বাড়ছে । বাকিরা সেই ঘাটটি পূরণ করতে পারছেন না যার কারণে একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়েছে মুম্বাইয়ের বোলিং । বোলিংয়ে ধারাবাহিকতা আনতে হবে ম্যাচ জিততে হলে ।
আরসিবি বনাম মুম্বাই আজকের ম্যাচে শেষ পর্যন্ত কোন দল তাদের কাঙ্খিত জয়টি তুলে নিতে পারে সেটাই এখন দেখার ।
