আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে চেন্নাই, ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লখনউ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শেষ দুইটি ম্যাচে একটানা জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস । এবার জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে আজ ঘরের মাঠ চিপকে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট, যারা বিগত ম্যাচে আরসিবি কে হারিয়েছে। চেন্নাই এর কাছে প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার এখনো সুযোগ রয়েছে সেই লক্ষ্যে আজকে জয় ছাড়া তারা আর কিছুই ভাবছে না।

চেন্নাই সুপার কিংস নিজেদের শেষ দুই ম্যাচে মুম্বাই এবং দিল্লিকে হারিয়েছে। মূলত শেষ দুই ম্যাচে সাফল্য এসেছে বেশিরভাগটাই বোলারদের দাপটে । আনসুল কাম্বোজ, নুর আহমেদ এবং জেমি ওভারটন চেন্নাইয়ের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। লখনউ এর বিপক্ষে তারাই দলের বাজি । অপরদিকে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড বিগত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ছন্দে আছেন । তবে এই দুই জনের উপর ভরসা করে থাকলে হবে না বাকিদের কে দায়িত্ব নিতে হবে । আজকের ম্যাচে খুব একটা পরিবর্তনের পথে হাঁটবে না চেন্নাই টিম ম্যানেজমেন্ট । জয়ী দলের একাদশকে ধরে রাখতে চাইবে তারা।

অপরদিকে লখনউ সুপার জায়ান্ট পরপর ছয়টি ম্যাচ হারার পর শেষ ম্যাচে বেঙ্গালুরু কে তারা হারিয়েছে । বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কার্যত ব্যাট হাতে তান্ডবলীলা দেখিয়েছিলেন মিচেল মার্শ, আজকেও চেন্নাইয়ের বিপক্ষে একটি ভালো ইনিংস এর আশা থাকবে তার থেকে। অধিনায়ক ঋষভ এর ব্যাটে কেমন রান নেই যদিও শেষ ম্যাচে তিনি ৩২ রান করেছিলেন। তাকে আরো বাড়তি দায়িত্ব নিতে হবে। শেষের কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ক্রমশ ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন নিকোলাস পুরান আজকেও তার ওপর একটা বড় দায়িত্ব থাকবে।

লখনৌয়ের বোলিং বিভাগের এখন দুই তারকা মহসিন খান এবং প্রিন্স যাদব। যাদেরকে নিয়ে বিপক্ষ বাড়তি পরিকল্পনা করে খেলতে নামবে কারণ এই দুজন নিয়মিত উইকেটের মধ্যে রয়েছেন। প্রথম দিকের ম্যাচগুলিতে দলের অভিজ্ঞতম বোলার মহম্মদ শামি উইকেট পাচ্ছিনেন তবে বিগত ম্যাচগুলিতে তিনি সেইভাবে উইকেট শিকার করতে পারছেন না তাকে ও বাড়তি পরিশ্রম করতে হবে। তবে তার ওপর ভরসা রাখছে দল । চেন্নাইয়ের মাটিতে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন সেক্ষেত্রে শাহবাজ আহমেদ বড় বিকল্প হতে পারেন পান্থদের দলের জন্য ।

এবার দেখার অপেক্ষায় চেন্নাই সুপার কিংস তাদের জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে না লখনউ সুপার জায়ান্ট তাদের টানা দ্বিতীয় জয় তুলে নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *