আজকের দিনেবাংলার আয়না

Bardhaman : শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল আলপিন! বর্ধমানে অলৌকিকভাবে প্রাণ বাঁচল ৩ বছরের শিশুর

কিউ ইন্ডিয়া বাংলা, বর্ধমান :- নতুন জামার ভাঁজে থাকা আলপিন গিলে ফেলে মৃত্যুর মুখে ৩ বছরের শিশু (Bardhaman)। ঝাড়খণ্ডের ওই শিশুর শ্বাসনালীতে বিপজ্জনকভাবে আটকে ছিল আলপিনটি। শেষ পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের(Bardhaman) চিকিৎসকদের তৎপরতায় প্রাণ ফিরে পেল সে।

 

জানা গিয়েছে, নতুন জামা-প্যান্টের ভাঁজে ব্যবহৃত আলপিন বিছানায়(Bardhaman) পড়েছিল। খেলার সময় সেটি গিলে ফেলে শিশুটি। এরপর থেকেই শুরু হয় শ্বাসকষ্ট। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও সুরাহা হয়নি। রবিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যালে (Bardhaman)ভর্তি করানো হয়। পরীক্ষায় দেখা যায়, আলপিনটি শ্বাসনালীতে আটকে রয়েছে এবং তার সূচালো দিকটি উপরের দিকে থাকায়(Bardhaman) বের করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

সোমবার সকালে হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক অসীম সরকার, (Bardhaman)ঋতম রায় এবং শুভদীপ সর্দার রিজিড ব্রঙ্কোস্কপি করেন। সাধারণ অ্যানাস্থেশিয়া দিয়ে সফলভাবে আলপিনটি বের করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। হাসপাতাল সুপার শান্তনু সেন বলেন, “এটা অত্যন্ত চ্যালেঞ্জিং(Bardhaman) অপারেশন ছিল, আমাদের চিকিৎসকেরা অসাধ্যসাধন করেছেন।” সন্তানের প্রাণ ফিরে পেয়ে চিকিৎসকদের ধন্যবাদ(Bardhaman) জানিয়েছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *