Humayun kabir : গ্রেফতার হুমায়ুনের দলের আরও তিন! পুলিশকে তোপ আমজনতা উন্নয়ন পার্টির প্রধানের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উপনির্বাচনের আর মাত্র আট দিন বাকি। তার আগেই ফের উত্তপ্ত রেজিনগর ও নন্দীগ্রাম (Humayun kabir)। রেজিনগরে গ্রেফতার হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির আরও তিন কর্মী। অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার (Humayun kabir) গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সোমবার শক্তিপুর থেকে আনারুল হক, রমেশ শেখ এবং নুরুল হক নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। (Humayun kabir) পুরনো মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে দাবি পুলিশের।
যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, (Humayun kabir)”বিজেপির কথায় বেছে বেছে আমার কর্মীদের তোলা হচ্ছে। ভুয়ো মামলা দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, ধৃতরা সকলেই তাঁর ঘনিষ্ঠ এবং ভোটে বুথের দায়িত্বে ছিলেন। গত কয়েকদিনে তাঁর দলের একাধিক কর্মী গ্রেফতার (Humayun kabir) হয়েছেন। অন্যদিকে, নন্দীগ্রামে সোমবার ইন্দিরা মোড়ের কাছে কংগ্রেস প্রার্থীর ট্যাবলো প্রচারে হামলার অভিযোগ। কংগ্রেসের দাবি, (Humayun kabir) বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির কাচ ভেঙে দিয়েছে। কংগ্রেস প্রার্থীর এজেন্ট সুব্রত মহাপাত্র বলেন, ভয় দেখিয়ে (Humayun kabir)আটকানো যাবে না।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীর এজেন্ট (Humayun kabir) মেঘনাদ পালের কটাক্ষ, “বিজেপির এমন দুরবস্থা হয়নি যে কংগ্রেসের প্রচারগাড়িতে হামলা করতে যাবে। ওরা নজরে আসার জন্য এসব করছে।” দুই কেন্দ্রেই ভোটের পারদ চড়ছে। রেজিনগরে পুলিশি ধরপাকড় নিয়ে সরব হুমায়ুন শিবির, (Humayun kabir)আর নন্দীগ্রামে প্রচারে হামলার অভিযোগে সরগরম রাজনীতি। শেষ মুহূর্তের প্রচারে উত্তেজনা আরও বাড়বে বলেই (Humayun kabir)মনে করছে রাজনৈতিক মহল।
