আজকের দিনেগ্রীন রুম

গুরুতর অস্ত্রোপচারের পর হাসপাতালে জোজো, কেমন আছেন তিনি?

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা:-হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন ব্যথা নিয়েই কাজ চালালেও শেষমেশ অস্ত্রোপচার করাতে হল। আপাতত হাসপাতালেই রয়েছেন শিল্পী।

জোজো জানিয়েছেন, অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে র‍্যাপচার হয়েছিল তাঁর। পরিস্থিতি খারাপ থাকলেও তখন অস্ত্রোপচার করাননি। কড়া পেইনকিলার আর ইঞ্জেকশন নিয়েই সামাল দিচ্ছিলেন। এরপর গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর আবার চোট লাগে। ‘সারেগামাপা’-র বিচারকের দায়িত্বে থাকাকালীনও ব্যথা নিয়েই কাজ করেছেন। বিভিন্ন সময়ে লাঠি নিয়েও শ্যুটিং করতে হয়েছে তাঁকে।

শেষমেশ চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। জোজো বলছেন, “অপারেশন একেবারে সঠিকভাবে হয়েছে। যে ব্যথাটা নিয়ে দীর্ঘদিন ভুগছিলাম, সেটা থেকে মুক্তি পেয়েছি।”

তবে এখনই কাজে ফিরতে পারছেন না তিনি। এখনও একা একা সাবলীলভাবে হাঁটতে পারছেন না। অপারেশন গুরুতর হওয়ায় কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে। সঙ্গে চলবে ফিজিওথেরাপি। চিকিৎসক যবে বলবেন, তবেই আবার শো শুরু করবেন।

আপাতত হাসপাতালেই রয়েছেন জোজো। সব ঠিক থাকলে ৫ দিন পর তাঁকে ছেড়ে দেওয়ার কথা। তবে বাড়িতেও বিশ্রামে থাকতে হবে। শিল্পী জানালেন, এখন অফ সিজন হওয়ায় শো-এর তেমন চাপ নেই। নতুন সিজন আসতে আসতে তিনি অনেকটাই ফিট হয়ে যাবেন বলে আশাবাদী। নতুন করে কোনও কমপ্লিকেশন তৈরি হয়নি, বাকি প্যারামিটার্সও ঠিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *