চারধাম যাত্রায় পুণ্যার্থীদের ঢল, গত তিন মাসে মৃত্যু ১৯৮ জনের
কিউ ইন্ডিয়া বাংলা- চলতি বছরে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হয়েছে। এর গত বৃহস্পতিবার থেকে ১৮ জুন পর্যন্ত এই পুণ্যভূমিতে ভক্তদের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। যা রেকর্ড গড়েছে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। তবে ভক্তদের ভিড়ের সঙ্গে বেড়েছে পুণ্যার্থীদের মৃত্যুর সংখ্যা। রাজ্য প্রশাসন সূত্রে খবর, চারধাম যাত্রায় গত তিন মাসে ১৯৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মূলত স্বাস্থ্যজনিত সমস্যার কারণেই এই মৃত্যুর হয়েছে পুণ্যার্থীদের।
১৯৮ জনের মধ্যে ১৯৫ জনই প্রাণ হারিয়েছে শারীরিক অবস্থার অবনতির কারণে। বাকি তিনজের স্বাভাবিক মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেদারনাথে। সেখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। বদ্রীনাথে মারা গেছে ৫৯ জন, যমুনোত্রীতে মৃত্যু হয়েছে ২৬ জনের আর গঙ্গোত্রীতে ১৮ জনের।
চিকিৎসকদের মতে এই মৃত্যুর কারণ হতে পারে অতিরিক্ত উচ্চতার কারণে কম অক্সিজেন, দীর্ঘ পাহাড়ি পথ চলার কারণে আচমকা হৃদযন্ত্রে সমস্যা। এই বিষয়টি নজরে চারধাম যাত্রায় অংশগ্রহণের আগে সব পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করানোরও পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে হৃদরোগ, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ বা অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শ নিয়ে যাত্রায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতি বছর সাধারণত এপ্রিল বা মে মাসে চারধামের দরজা খুলে যায়। শীত শুরুর আগে তা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাসে। প্রচলিত রীতি অনুযায়ী, চারধাম যাত্রা ঘড়ির কাঁটার দিক অনুসরণ করে হওয়া উচিত। সেই কারণে যাত্রা শুরু হয় যমুনোত্রী থেকে, তার পরে গঙ্গোত্রী, কেদারনাথ এবং শেষে বদ্রীনাথ। এ বার এখনও সবচেয়ে বেশি পুণ্যার্থীদের সংখ্যা রয়েচে কেদারনাথে। সেখানে পুণ্যার্থীদের সংখ্যা প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ। বদ্রীনাথে সাড়ে ১১ লক্ষ। ৬.১৭ লক্ষ পুণ্যার্থী গিয়েছেন গঙ্গোত্রী দর্শনে আর যমুনোত্রীতে কমবেশি ৬ লক্ষ। হেমকুণ্ড সাহিবেও এক লক্ষের বেশি পুণ্যার্থী গিয়েছেন।
