আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে লখনউ এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রাজস্থান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজ ডু অর ডাই ম্যাচ রাজস্থান রয়্যালসের। টানা হারের ধাক্কায় পয়েন্ট টেবিলে পাঁচ দলের জটে আটকে গেছে রিয়ান পরাগের দল। আজ মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রাজস্থান। প্লে-অফের শেষ টিকিট নিশ্চিত করতে আজ জিততেই হবে, নইলে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রায় পাকা।

রাজস্থান রয়্যালস তাদের শেষ দুইটি ম্যাচে পরপর হেরেছে । প্রথম ম্যাচটি ব্যাটিং ব্যর্থতার কারণে এবং দ্বিতীয়টি বোলারদের ব্যর্থতার কারণে । দিল্লির বিপক্ষে শেষ ম্যাচে যশস্বী জয়সওয়াল সেভাবে রান পাননি । লখনৌয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বৈভব সূর্যবংশীর সাথে তার পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দেখা গেছে যে ম্যাচগুলিতে রাজস্থানের ওপেনিং জুটি ভালো খেলেছে সেখানে দল জিতেছে। আজকেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলের লোয়ার মিডল অর্ডারের অবস্থা কিছুটা খারাপ। ডোনোভান ফেরিরা , শুভম দুবে, দাসুন শনাকাদের মত ব্যাটারদের থেকে আরো ভালো খেলা প্রত্যাশিত । আজকে তারা কেমন খেলেন সেদিকেও নজরে থাকবে । দলের বোলিং বিভাগে খুব একটা ধারাবাহিকতা নেই রাজস্থানের। জোফ্রা আর্চার শেষ ম্যাচে উইকেট নিলেও বাকিরা সেভাবে সফল হননি । দশের ওপরে রান খরচ হয়েছে ওভারপ্রতি। বোলারদের কে ফর্মে ফিরতে হবে । এই গুরুত্বপূর্ণ ম্যাচে রবীন্দ্র জাদেজাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টের এমন একটা পরিস্থিতিতে জাদেজার মত খেলোয়াড়ের উপস্থিতি জরুরী ছিল রাজস্থানের জন্য।

অপরদিকে লখনউ সুপার জায়ান্ট এর কাছে এটি একটি নিয়মরক্ষার ম্যাচ । তারা ইতিমধ্যেই প্লে অফে ওঠার লড়াই থেকে বাদ পড়েছে । তবে এই ম্যাচে কলকাতা, পাঞ্জাব , গুজরাট এই দলগুলি ঋষভ পান্থদের জয়ের জন্য প্রার্থনা করবে । পয়েন্ট টেবিলে সবার শেষে থাকলেও লখনৌ কে হালকাভাবে নেওয়ার কোন কারণ নেই । শেষ তিন ম্যাচে তারা দুটিতে জয় পেয়েছে । দলের ওপেনার মিচেল মার্শ এবং জোস ইংলিশ ভালো ফর্মে রয়েছেন। এছাড়া বোলিং বিভাগের প্রিন্স যাদব দুর্দান্ত বোলিং করছেন । দল জয় না পেলেও তার বোলিং প্রশংসিত হচ্ছে ক্রিকেট মহলে ।এবার দেখার অপেক্ষা এটাই শেষ পর্যন্ত রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে লখনৌ সুপার জায়ান্ট তাদের হারাতে পারে কিনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *