আজকের দিনেখেলাবিশ্ব

Brazil-World Cup : নেইমারকে নিয়েই বিশ্বকাপে নামছে ব্রাজিল, চমক আনসেলেত্তির ২৬ জনের দলে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অপেক্ষার শেষ। সোমবার ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল। রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অফ টুমরো’-তে নিজে মাইক হাতে স্কোয়াড জানালেন কোচ কার্লো আনসেলেত্তি। সব জল্পনার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেইমার জুনিয়র। তাঁর নাম শুনেই উল্লাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম।

২০২৩-এর অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে দেখা যাবে নেইমারকে। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। স্যান্টোসের হয়ে ক্লাব ফুটবলে ফিরলেও পুরো ম্যাচ ফিটনেস এখনও আসেনি। তবুও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁর অভিজ্ঞতায় ভরসা রাখলেন আনসেলেত্তি। চেলসির তরুণ এস্তেভাও উইলিয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় নেইমারের কপাল খুলেছে বলে মত বিশেষজ্ঞদের।

১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গ্রুপ সি-তে রয়েছে ব্রাজিল। ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আমেরিকার পাশাপাশি ক্যানাডা ও মেক্সিকোতেও গ্রুপের ম্যাচ খেলতে হবে সেলেকাওদের।

জমকালো অনুষ্ঠান করে দল ঘোষণা শেষ। এবার আসল পরীক্ষা মাঠে। আনসেলেত্তি বোর্ড সাজিয়ে দিয়েছেন, চালটা দিতে হবে নেইমার-ভিনিদের। রূপকথা লেখা হবে কি না সেটা সময় বলবে। তবে নেইমারের ফেরা একটা বার্তা দিয়ে গেল, আমেরিকার রুক্ষ মাটিতে হলুদ ঝড় তুলতে তৈরি ব্রাজিল।

ঘোষিত ২৬ জনের স্কোয়াড:
গোলকিপার: অ্যালিসন, এডারসন, ওয়েবারটন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিয়েনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *