আজকের দিনেতিলোত্তমারাজনীতি

আজ ডিজে মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-আজও অভিষেকের বাড়িতে সিআইডি। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণে কালীঘাটের বাড়িতে সিআইডির আধিকারিকেরা। কালই বিধাননগর সাইবার থানার হাত থেকে তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। অভিষেক বাড়িতে না থাকায় দরজার বাইরে নোটিস হাতে অপেক্ষায় সিআইডি। ৪ তারিখ ভোটের রেজাল্ট বের হওয়ার ডিজে বাজানো হয় বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালই সই কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। ৬ টার সময় ছিল ডেডলাইন। সেইমতো দমদম বিমানবন্দরে নেমেই সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নে কোনও উত্তর দেননি তিনি। প্রথমে ভবানী ভবনে না গিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান। এর পর চূড়ান্ত নাটকীয়তার পর তিনি সোজা চলে আসেন ভবানী ভবনে। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই ভবানী ভবনে চলে আসেন তিনি। গোয়েন্দা আধিকারিকদের প্রশ্নের উত্তরে বেশির উত্তরই অভিষেকের ছিল ‘জানি না’। এমনকী সিআইডি আধিকারিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান তিনি। দীর্ঘ পাঁচ ঘণ্টা তাঁকে টানা জিজ্ঞাসবাদ করা হয়। ফের ১৪ জুন হাজিরা দিতে হবে তাঁকে। এর আগে তিন বার তাঁকে সই জাল কাণ্ডে নোটিস পাঠিয়েছিল সিআইডি। একবারও আসেননি। প্রতিবার এড়িয়ে গিয়েছেন। আদালতে রক্ষাকবচের জন্য আবেদন জানান। এর পরেই হাইকোর্ট তীব্র ধমক দিয়ে জানিয়ে দেয়, কেন বার হাজিরা এড়িয়ে যাচ্ছেন? তদন্তে সহযোগিতা করলেই রক্ষাকবচ পাবেন তিনি। হাইকোর্ট ২১ দিন সই জাল কাণ্ডে অভিষেককে রক্ষাকবচ দিয়েছে। এর মধ্যে সিআইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তবে গ্রেফতার করা যাবে না। সেই ভরসাই দিল্লিতে থেকে কলকাতায় তৃণমূলের সেনাপতি। এদিকে তার পরেই ডিজে কাণ্ডের দায়িত্বভার নেয় সিআইডি। সেই মামলাতেই আজ কালীঘাটের বাড়িতে সিআইডির আধিকারিকেরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *