জ্বালানি নিয়ে নয়া উদ্বেগ বিশ্বব্যাপী ? হরমুজে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণের পথে ইরান
কিউ ইন্ডিয়া বাংলা :- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে । তাতে শর্তসাপেক্ষে সমর্থন করেছে ইজরায়েল । এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করল তেহরান । রাশিয়ার এক সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে দিনে ১৫ টি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে ।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজ চলাচলের ক্ষেত্রে তাদের অনুমোদন বা নির্দিষ্ট প্রোটোকল বা নিয়মাবলী মেনে চলা বাধ্যতামূলক । ইরানের শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে ” বর্তমান যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১৫ টির কম জাহাজ চলাচলের অনুমতি রয়েছে । আইআরডিসির তত্ত্বাবধানে পরিচালিত এই নতুন নিয়ন্ত্রণ কাঠামোটির বিষয়ে অনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এখনই যুদ্ধের পূর্ববর্তী হরমুজের অবস্থা ফিরে পাওয়া এখনই সম্ভব নয় । ইরান ও ওমানের মধ্যবর্তী মাত্র 34 কিলোমিটার এই প্রশস্ত পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার অন্যতম প্রধান পথ। বিগত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে সংঘাত শুরুর পর থেকে গোটা বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক মহলের মতে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ করার একমাত্র কারণ লেবাননকে যুদ্ধ বিরতি চুক্তির বাইরে রাখা। ইজরায়েল লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর ওপর প্রচুর হামলা চালিয়েছে যুদ্ধ বিরতি চুক্তির হওয়ার পর। লেবাননে হামলা আটকানোর উদ্দেশ্যে পরোক্ষভাবে ইজরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য ইরানের হরমুজ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত।
বর্তমানে শুধু জাহাজ চলাচলের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে যদি লেবাননের উপর হামলা না বন্ধ হয় পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারে দিয়েছে তেহরান । লেবাননের উপর হামলার অজুহাতে গিয়ে তারাও ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
