আজকের দিনেবিশ্ব

CHINMAY PRABHU: জীবিত মাকে দেখতে দেয়নি প্রশাসন, এবার জেলে বসেই মাতৃশ্রাদ্ধের আবেদন চিন্ময় প্রভুর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– রোগশয্যায় মাকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি (CHINMAY PRABHU)। এবার জেলের ভিতরেই মায়ের শ্রাদ্ধ করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানালেন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় প্রভু।

১০ সেপ্টেম্বর মারা যান চিন্ময় প্রভুর মা সন্ধ্যারানি ধর। মৃত্যুশয্যায় বারবার ছেলেকে দেখতে চেয়েও দেখা পাননি তিনি। মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে ছাড়া পেয়ে বাড়ি ফিরে মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র (CHINMAY PRABHU)।

এবার আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিতরেই মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করতে চান তিনি। এর জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর (CHINMAY PRABHU)।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় প্রভু। তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যা-সহ একাধিক মামলা বিচারাধীন। কয়েকদিন আগে দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলা বহাল থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

জীবিত অবস্থায় মাকে শেষ দেখা না পাওয়ার আক্ষেপ নিয়ে এবার কারাগারের চার দেওয়ালের মধ্যেই মাতৃশ্রাদ্ধের মাধ্যমে মায়ের প্রতি শেষ কর্তব্য পালন করতে চান চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *