অনবদ্য রিঙ্কু – নারিন , সুপার ওভারে লখনউ বধ কলকাতার
কিউ ইন্ডিয়া বাংলা :- চূড়ান্ত নাটকীয়তার পর লখনউ সুপার জায়ান্ট এর বিপক্ষে জয় কলকাতার । নির্ধারিত ২০ ওভার পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন এর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে সুপার ওভারে জয় কিং খানের দলের।
আজকে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। একই একাদশ নিয়ে রাহানের দল লখনউ এর বিপক্ষে খেলতে নামে। কলকাতার টপ অর্ডার আজকেও চূড়ান্ত ব্যর্থ হয়। টিম সেইফার্ট শূন্য রানে আউট হন। অধিনায়ক রাহানের সংগ্রহ ১৫ বলে ১০ রান। অঙ্গকৃষ রঘুবংশী মাত্র ৯ রান করেন। তার আউট টি বিতর্কিত ছিল। ফিল্ডিংয়ে বাঁধা দেওয়ার কারণে আম্পায়াররা কেকেআরের তরুণ এই ব্যাটারকে আউট দেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। আজকের এই ম্যাচে তার সংগ্রহ ৩৪ । আজকে কলকাতার রান একশোর নিচে থেমে যেত , যদি না থাকতেন রিঙ্কু সিং। তিনি একাই ৫৩ বল খেলে ৮১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তার দলের জন্য। রামনদীপ সিং ও অনুকূল রায় এই ম্যাচে ব্যর্থ হন ব্যাট হাতে। নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তোলে কলকাতা। লখনউ সুপার জায়ান্ট এর হয়ে একাই পাঁচ উইকেট নেন মহসিন খান।
রান তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় লখনউ। মাত্র দুই রান করে ফিরে যান মিচেল মার্শ। অপর ওপেনার এইডেন মার্ক রাম ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন। এরপর ব্যাট করছে নেমে ৩৮ বল খেলে ৪২ রান করেন লখনউ অধিনায়ক ঋষভ পান্থ। এরপর অল্প রানের ব্যবধানে পরপর উইকেট হারিয়ে ফেলে লখনউ। মুকুল চৌধুরী, হিম্মত সিং , জর্জ লিন্ডে এই তিন ব্যাটার রিঙ্কু সিং এর হাতে ক্যাচ দিয়ে আউট হন। ক্যাচ তালুবন্দি করতেন কোন ভুল করেননি কেকেআরের সহ অধিনায়ক । সহজে যাওয়ার মত পরিস্থিতি এসে গিয়েছিল নাইটদের সামনে । কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করে খেলা গড়ায় শেষ ওভারে। শেষ বলে পান্থদের জয়ের জন্য দরকার ছিল সাত রান। মহম্মদ শামি সেই বলে ওভার বাউন্ডারি মেরে ম্যাচ টাই করে দেন । ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং করতে আসে লখনউ। সুপার ওভারে মাত্র এক রান করতে সক্ষম হয় সঞ্জীব গোয়েঙ্কার দল। নিকোলাস পুরান ও এইডেন মার্করামকে শূন্য রানে ফিরিয়ে দেন নাইটের বোলিং বিভাগের অন্যতম সুপারস্টার সুনীল নারিন। কলকাতার জন্য সুপার ওভারে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র দুই রানের । চ্যাট করতে নেমে প্রথম বলেই সেই রান তুলে দেন রিঙ্কু সিং । এটি এবারের আইপিএলে প্রথম সুপার ওভার। সেখানে জয় পেলো কলকাতা । ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৩ রান এবং ফিল্ডিংয়ের তিনটি ক্যাচ নেওয়ার সৌজন্যে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইটদের সহ অধিনায়ক রিঙ্কু ।
এবারের আইপিএলে লখনউ এর বিপক্ষে ম্যাচ নিয়ে দুটি জয় হলো আজিঙ্কা রাহানের দল । জয় পেলেও নাইট দের প্রথম একাদশ নির্বাচন নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা অধিনায়ক রাহানেকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করেছেন। কলকাতার পরের ম্যাচ আগামী ৩ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ।
