আজকের দিনেবাংলার আয়না

রক্ষকই ভক্ষক! ভোটের ডিউটিতে এসে যৌন নির্যাতনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,আসানসোল:- দ্বিতীয় দফার ভোটে বাংলার নিরাপত্তারক্ষার দায়িত্বে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কমিশন।সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠল নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দফা ভোটের আগে উত্তেজন ছড়ালো কুলটিতে। ইতিমধ্যেই  সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করেছে। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হবে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি এলাকার।

বুধবার দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে বাইরে থেকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।  ভোটে সাধারন মানুষকে নিরাপত্তা দেওয়ার নাম করে যে কেন্দ্রীয় জওয়ানদের আনা হলো সেখানেই সর্ষের মধ্যে ভূত। অর্থাৎ রক্ষকই আজ ভক্ষক। জানা গিয়েছে ​রবিবার দুপুরে শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ১০ বছরের এক নাবালিকা ও তার ৫ বছরের এক সঙ্গী আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে কর্মরত সিআইএসএফ জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বছর দশেকের নাবালিকাকে নিজের কোয়ার্টারে নিয়ে যায়। এরপর সেখানে তাকে যৌন নির্যাতন করা হয় বলেই অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। বাড়ি গিয়ে ঠাকুমাকে বিষয়টি জানায় সে।এরপরই নাবালিকার পরিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ামাত্রই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতৃত্ব রবিবার রাতে শীতলপুর তিন নম্বর গেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। কেন্দ্র সরকার যে বাহিনীর উপর নির্ভর করে ভোট পরিচালনা করছে বাংলার বুকে সেই বাহিনীর সদস্যের এই আচরণের তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *