আজকের দিনেখেলাবিশ্ব

Cricket-T20 :টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষের আগেই তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সলমন আলি আঘারা। শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালের টিকিট পেতে ব্যর্থ পাক বাহিনী। যার সৌজন্যে বিশ্বকাপের সেমিফাইনাল পেল ইডেন । এছাড়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ভারতের মাটিতে হওয়া সুনিশ্চিত হলো।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল। সেমিফাইনালে যেতে গেলে শ্রীলঙ্কাকে ১৪৭ বা তার কম রানে আটকে রাখতে হত। সেই কাজে সফল হতে পারলেন না বাবর আজমরা । শ্রীলঙ্কা তুলল ২০৭ রান। মাত্র পাঁচ রানে ম্যাচ হারল দাসুন শনাকারা। নিউজিল্যান্ড ও পাকিস্তান এর পয়েন্ট সমান হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হলো পাকিস্তানকে। বিশ্বকাপ থেকে পাক বাহিনী বিদায় নেওয়ার ফলে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হওয়া নিশ্চিত হয়ে গেল। আগামী বুধবার দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে হবে প্রথম সেমিফাইনাল।
এদিনের ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। দাসুন শনাকার এই সিদ্ধান্ত সকলকে অবাক করে । প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। ওভার প্রতি ১০ রান তুলতে থাকেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ১৭৬ রানে প্রথম উইকেট পরে পাকিস্থানের। ফখর জামান ৮৪ রান করে আউট হন । অপর ওপেনার সাহিবজাদা ফারহান ৬০ বলে সেঞ্চুরি করেন। বাকি ব্যাটাররা কেউ দুই অংকের রানে পৌঁছাতে পারেনি।সেমিফাইনালে উঠতে গেলে পাকিস্তানকে ৬০ থেকে ৭০ রানের ব্যবধান রেখে ম্যাচ জিততে হত । পরিস্থিতি সেদিকেই এগোচ্ছিল ১০১ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। কিন্তু পঞ্চম উইকেটের পতন হওয়ার পর থেকে খেলা ঘোরাতে শুরু করে শ্রীলঙ্কা । দলের হয়ে ঝড়ের গতিতে রান তোলা শুরু করেন অধিনায়ক দাসুন শনাকা । জেতার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল চলতি বিশ্বকাপের সহ আয়োজক দেশ। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক শনাকা ৩১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। বাকিদের মধ্যে পবন রথনায়েক ৫৮ রানের গুরুত্বপুর্ন ইনিংস খেলেন। আজকের ম্যাচে নামার আগেই শ্রীলঙ্কা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তাদের লক্ষ্য ছিল ভালো লড়াই দেওয়া পাকিস্তানের বিপক্ষে , সে লক্ষ্যে সফল সনৎ জয়সূর্য এর দল।

এদিনের ম্যাচের ফলে যেমনি ইডেনে একটি সেমিফাইনাল ম্যাচ নিশ্চিত হলো এরই সাথে বিশ্বকাপ ফাইনাল ভারতের মাটিতে হওয়া সুনিশ্চিত হলো । পাকিস্তান যদি কোনোভাবে ফাইনালে পৌঁছাত তাহলে বিশ্বকাপের ফাইনাল ভারত থেকে সরে শ্রীলঙ্কায় যেত, কিন্তু সে সম্ভাবনা পুরোপুরি শেষ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *