আজকের দিনেতিলোত্তমা

RG KAR CASE : শ্মশান থেকে কী তথ্য পেল সিবিআই? আর জি কর মামলায় নতুন রিপোর্ট শিয়ালদহ আদালতে

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আর জি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই (RG KAR CASE)। মঙ্গলবার নতুন তদন্তকারী দলের তরফে এই রিপোর্ট জমা দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, যে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা হয়েছিল, সেখানে গিয়েও তদন্ত করেছে সিবিআইয়ের সিট।

 

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, বিভিন্ন নথি, সিসিটিভি, মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা ((RG KAR CASE))। পরিবারের সদস্যরা যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই দিকগুলিও খতিয়ে দেখা হয়েছে। তবে কিছু বিষয়ে এখনও তদন্ত বাকি রয়েছে।

মনে করা হচ্ছে, শ্মশান থেকে যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন, সেই বিষয়টিও রয়েছে স্ট্যাটাস রিপোর্টে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়া হয়েছে (RG KAR CASE)।

নতুন রিপোর্ট জমা হওয়ার পর নির্যাতিতার বাবা বলেন, “আমরা খুশি, তেমনটা নয়। তবে সিবিআইয়ের বর্তমান তদন্তকারী দল আমাদের সঙ্গে কথা বলছে। তদন্ত করেছে। এই মামলায় রাজ্য-সহ গোটা দেশ ও পৃথিবীর মানুষ তাকিয়ে আছেন। দোষীদের শাস্তি দিতেই হবে।”

অন্যদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আদালতে বলেন, “সবাই জানে কারা এই ঘটনায় যুক্ত। যাদের তদন্তের আওতার বাইরে রাখা হয়েছে তারা কী অবস্থায় আছে। দু’বছর ধরে সেই একই কথা, তদন্ত চলছে। সবাই জানে কারা যুক্ত ও অভিযুক্ত। তবু সঞ্জয় আর আরও দু’জন গ্রেপ্তার হয়েছে।”

তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *