অক্ষরের দিল্লি কি থামাতে পারবে অপরাজিত পাঞ্জাবকে?
কিউ ইন্ডিয়া বাংলা:- জয় দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করলেও শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনটি ম্যাচে হারতে হয়েছিল অক্ষর প্যাটেল এর দলকে । যার কারণে পয়েন্ট টেবিলের নীচের দিকে নেমে গেছে তারা। আজকে ঘরের মাঠে তাদের কঠিন লড়াই , প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। যারা এবারের আইপিএলে এখনো অপরাজিত।
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়েছিল। যেখানে বড় রান করতে হতো দলের একাধিক ব্যাটার গুরুত্বপূর্ণ সময় ব্যর্থ হয়েছিলেন । শুধু হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ নয় এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত দিল্লির বাটারদের মধ্যে ধারাবাহিকতা নেই । যার কারণে শেষ চার ম্যাচে তিনটি তে হার হজম করতে হয়েছে। পাথুম নিশানকা প্রথম দুই তিনটি ম্যাচে কিছুটা রান করলেও পরের ম্যাচ গুলিতে তার ব্যাট নিস্প্রভ থেকেছে। অনেকে তাকে বসিয়ে অভিষেক পোড়েলকে খেলানোর দাবি করেছেন। কে এল রাহুল কিছু ম্যাচের রান পাচ্ছেন আবার ব্যর্থ ও হচ্ছেন। ডেভিড মিলার তিনিও এই সিজনে এখনো পর্যন্ত নিজের সহজাত ব্যাটিং টা করতে পারেননি । পাঞ্জাবের মত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জিততে গেলে দলের ব্যাটিং বিভাগের সমস্যা সমাধান করতে হবে। তাদের বোলিংয়ের কথা বলতে গেলে এই একই ধরনের প্রতিচ্ছবি ভেসে আসছে। প্রথম কয়েকটি ম্যাচ বাদ দিলে তাদের বোলিং লাইন আপে ধার কমে গেছে। লুঙ্গি এনগিডি এখনো পর্যন্ত তাদের সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে বোলার । মুকেশ কুমার ও টি নটরাজন দিল্লির এই দুই পেসার কে আরো ইকোনোমিকাল হতে হবে ।
অপরদিকে পাঞ্জাব কিংস এই মরশুমের এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল কলকাতার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিতক্ত হয়েছিল । আর বাকি প্রত্যেকটি ম্যাচে তারা প্রতিপক্ষকে হারিয়েছে। শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে তারা এবারের টুর্নামেন্টে রকেটের গতিতে ছুটছে । দলের ব্যাটিং থেকে বোলিং সকলেই দুর্দান্ত পারফর্ম করছেন নিজেদের জায়গায় । প্রিয়াংশ আর্য ও প্রভা শিমরন সিং ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছেন । তারা দলের ইনিংসে ভালো শুরু করছেন যার কারণে বাকিদের কাজটা অনেকখানি সহজ হয়ে যাচ্ছে । কুপার কনোলি ও ভালো ব্যাটিং করছেন এবার। এবারের দলের মিডিল অর্ডারের অন্যতম ভরসা পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স নিজে । যখন ব্যাটিং করতে আসছেন তখন তিনি ক্রীজে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত দলকে জেতার চেষ্টা করছেন এবং তিনি এই লক্ষ্যে সফল যার কারণে দল পরপর জয়ের মুখ দেখছে। পাঞ্জাবের বোলিং বিভাগের প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাদের অন্যতম প্রধান পেসার অর্শদ্বীপ সিং উইকেট না পেলেও শেষ কয়েকটি ম্যাচে তিনি ফর্মে ফিরেছেন । তিনি ছয় উইকেট নিয়ে দলের সর্বাধিক উইকেট সংগ্রহকারী এখনো পর্যন্ত । তবে বোলিং বিভাগের পারফরমেন্সে আরো উন্নতি করার জায়গা রয়েছে এবং প্রয়োজনও আছে। কারণ টুর্নামেন্ট যত এগোবে তত কঠিন হবে । তখনকার জন্য বোলিং বিভাগকে তৈরি থাকতে হবে । আজকে অরুণ জেটলি স্টেডিয়ামে, দিল্লির বিপক্ষে পাঞ্জাব ফেভারিট ।
এবার দেখার অপেক্ষায় পাঞ্জাবের বিজয় রথ দিল্লি ক্যাপিটাল থামাতে পারে কিনা ?
