ব্যর্থ হল সুদর্শনের শতরান , বিরাটের ইনিংসে ভর করে জিতল বেঙ্গালুরু
কিউ ইন্ডিয়া বাংলা :- দিল্লির কাছে হারের পর ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে জয় বেঙ্গালুরুর। বড় রান করে চিন্নাস্বামীতে পরাজিত হলো গুজরাট টাইটানস। ৭ বল বাকি থাকতে জিতে গেল আরসিবি।
আজকে আরসিবি অধিনায়ক রজত পাতিদার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। গুজরাটের হ য়ে ওপেন করতে নেমে দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। শুরু থেকেই ওভারপ্রতি গড়ে দশ রান করে তুলতে থাকেন ব্যাটাররা। ১২.৪ ওভারে গুজরাটের ইনিংসে প্রথম উইকেটের পতন হয় । ২৪ বল খেলে ৩২ রান করে শ্রুয়াস শর্মার আউট হন গুজরাট অধিনায়ক গিল । জস বাটলার ১৬ বল খেলে ২৫ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। আজকের ম্যাচে ফর্মে ফেরেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন। বেঙ্গালুরু বিপক্ষে আজকের ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করে আউট হয়ে যান।আজকে গুজরাটে প্রথম একাদশে খেলানো হয় ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। শেষে ওয়াশিংটন সুন্দর (১৯) এবং জেসন হোল্ডার (২৩) রান করে অপরাজিত থাকেন। শেষমেষ কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে গুজরাট টাইটানস ।
আজকে আরসিবি ফিল সল্টের বদলে জ্যাকব বেথেলকে দিয়ে ওপেন করায়। তবে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার বেথেল মাত্র ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যান । এরপর বিরাট কোহলির সঙ্গে দেবদত্ত পাল্লিকালের ১১৫ রানের পার্টনারশিপ হয়। বেঙ্গালুরুর ইনিংসের ১৩.৫ ওভারে দেবদত্ত পাল্লিকাল ২৭ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হয়ে যান। তাকে আউট করেন আফগান স্পিনার রশিদ খান। আরসিবির হয়ে বিরাট আজকের ম্যাচে ৪৪ বলে ৮১ রানের বড় ইনিংস খেলেন। আজকের সেঞ্চুরি করার দিকে এগোচ্ছিলেন তিনি । তবে জেসন হোল্ডারের বল তার স্টাম্প ছিটকে দেয় । এরপর রজত পাতিদার ও জিতেশ শর্মা পরপর দুই ওভারে আউট হয়ে যান । শেষ পর্যন্ত টিম ডেভিড (১০*) ও ক্রুণাল পান্ডিয়া (২৩*) ম্যাচের এক ওভার ১ বল বাকি থাকতে দলকে কাঙ্খিত জয় এনে দেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজকে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো। তাদের পরের ম্যাচ আগামী ২৭ শে এপ্রিল দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ।
