নীতীশ কুমারের পর বিহারের মুখ্যমন্ত্রী কে ? বৈঠকে বিজেপি
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ৯ই এপ্রিল অসম, কেরালা এবং পুদুচেরির বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর সময় অপচয় না করে বিহারের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার কাজ শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রের দাবি আজ শুক্রবার ১০ এপ্রিল দিল্লিতে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য বৈঠক ব্যবস্থা চলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিহারের বিজেপির পর্যবেক্ষকরা।
সূত্রের খবর হাই প্রোফাইল এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা সহ রাজ্য নেতৃত্ব। এছাড়া বৈঠকে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, মঙ্গল পান্ডে, সঞ্জয় জয়সওয়াল সহ একাধিক প্রথম সারির নেতৃত্ব। মুখ্যমন্ত্রীদের নামের তালিকা চাওয়া হবে প্রদেশ নেতৃত্বের কাছে। এবং ঐক্যমতার ভিত্তিতে সেই তালিকা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে । এরই সঙ্গে আরএসএস-এর সম্মতি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দৌড়ে অনেক নেতাই রয়েছেন । সম্রাট চৌধুরী থেকে শুরু করে নিত্যানন্দ রাই ,দিলীপ জয়সওয়াল ।
উল্লেখ্য আজকে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার , নীতির নবীন দুজনেই। বিজেপির কাছে দুইটি চ্যালেঞ্জ প্রথমত বিহারের নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে এবং দ্বিতীয়তঃ নীতিশ কুমার রাজ্যসভা সংসদ হওয়ার পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্মানজনক জায়গা ব্যবস্থা করে দিতে হবে। জেডিইউ সূত্রের খবর নীতিশ রেলমন্ত্রকের দায়িত্ব নিতে আগ্রহী এই বিষয়টি সামলানো বিজেপির কাছে বেশ কঠিন।
