ভেস্তে যাওয়ার মুখে আমেরিকা-ইরান বৈঠক ! পাকিস্তানে পৌঁছয়নি ইরানের প্রতিনিধি দল
কিউ ইন্ডিয়া বাংলা :- পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকের মুখোমুখি হওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের। কিন্তু সূত্রের খবর এখনো পর্যন্ত ইরানের কোন প্রতিনিধিদল তেহরান থেকে রওনা দেয়নি ।
ইরানের সংবাদ মাধ্যম সূত্রে খবর তাদের দেশের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি বা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ কেউই বৈঠকের জন্য পাকিস্তানে পৌঁছাননি। এই খবরের পর শুরু হয়েছে জল্পনা । আন্তর্জাতিক মহলের মতে লেবাননের ওপর ইজরায়েলের আচমকা হামলার কারণে এই বৈঠক হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা । ইজরায়েল ই হামলায় লেবাননের ৩০০ জনের কাছাকাছি মৃত্যু হয়েছে । এবং আহত হয়েছেন হাজারের বেশি । এর ফলে বৈঠকটি ঘিরে টালবাহানা শুরু হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ মূলক থেকে চড়া মাসুল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। ইরানের এই পরিকল্পনার কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের বক্তব্য ইরান যদি এই টোল আদায়ের সাহস দেখায় তাহলে ফল ভালো হবে না।
পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী শনিবার এই বৈঠকটি হওয়ার কথা ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমেরিকা ও ইরানের এই বৈঠক ভেস্তে যাওয়ার মুখে। পরবর্তীকালে ও এই শান্তি বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কিনা বিষয়টি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
