CYBER FRAUD- DURGAPUR : দুর্গাপুরে বড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, জামতাড়া যোগসূত্রে গ্রেপ্তার ১০
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দুর্গাপুরে সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ (CYBER FRAUD- DURGAPUR)। শুক্রবার রাতে শহরের একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুরের নঈমনগর, মসজিদ মহল্লা, সোনার তরী-সহ একাধিক এলাকা এবং কয়েকটি হোটেলে একযোগে অভিযান চালানো হয় (CYBER FRAUD- DURGAPUR) ।
অভিযানে গ্রেপ্তার ১০ জনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তদন্তে ধৃতদের সঙ্গে ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া সাইবার প্রতারণা চক্রের যোগসূত্রের সন্ধান মিলেছে। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাংকের পাসবই ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে (CYBER FRAUD- DURGAPUR)।
বাজেয়াপ্ত সামগ্রী খতিয়ে দেখে চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
