ভারতআজকের দিনেখেলাবাংলার আয়না

ASANSOL : থাইল্যান্ডে যোগাসনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন আসানসোলের গৃহবধূ রুনু বিশ্বাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ঘর-সংসার সামলেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়লেন আসানসোলের (ASANSOL) ডিপো পাড়ার বাসিন্দা রুনু বিশ্বাস। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় নিজের বিভাগে প্রথম হয়ে সোনার পদক জিতলেন তিনি।

স্বামী অপূর্ব বিশ্বাস ইসিএলের উচ্চপদ থেকে সদ্য অবসরপ্রাপ্ত। রুনু জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা এবং তাঁর দুই প্রশিক্ষকের সহযোগিতাতেই এই সাফল্য সম্ভব হয়েছে।

প্রথমে স্থানীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন তিনি (ASANSOL) । এরপর রাজ্য ও জাতীয় স্তরে ডাক পেতে থাকেন। সেই সাফল্যের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে সুযোগ এবং সেখানেই সোনা জয়।

সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। প্রতিযোগিতার এক সপ্তাহ আগেও একটি নির্দিষ্ট আসন নিখুঁতভাবে আয়ত্ত করতে পারছিলেন না তিনি । তবে হতাশ না হয়ে কঠোর পরিশ্রমে শেষ পর্যন্ত তা আয়ত্ত করেন। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। (ASANSOL)

বিদেশের মাটিতে সোনা জিতে শুধু আসানসোল নয়, রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেছেন রুনু। তাঁর এই লড়াই ও সাফল্য প্রমাণ করে ইচ্ছা আর পরিশ্রম থাকলে গৃহবধূরাও বিশ্বমঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *