শপথের জন্য তৈরি ব্রিগেড, চলছে মঞ্চ সাজানোর অন্তিম প্রস্তুতি
কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিন সকালে ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। জানা গিয়েছে সকল ১১ টা নগদ ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর বিজেপি সূত্রে ।
গত কয়েকদিন ধরে কলকাতা শহরে তুমুল বৃষ্টি হয়েছে। যার জন্য ব্রিগেড ময়দানের একাধিক জায়গায় কাঁদা জমেছে । সেই কারণে প্রধান রাস্তা থেকে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বা মূল মঞ্চ পর্যন্ত যাতে যাওয়া যায় সেই জন্য কংক্রিটের ইট ও বালি ফেলা হয়েছে। এখানে রাস্তা তৈরি করা হচ্ছে। আপাতত কিছু অস্থায়ী হ্যাঙার লাগানো হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাধারণ মানুষও। জেসিবির মাধ্যমে জমা জল বের করা হচ্ছে । নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে ব্রিগেড ময়দান চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা তদরকি করছে ।
সকলকে ব্রিগেড ময়দানে এখন ঢোকার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না । শুধু যারা কাজ করছেন এবং নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে আছেন তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারছেন। রাজ্যে বিজেপি সরকারের শপথ গ্রহণ উপলক্ষে রাজ্য তথা দেশের মানুষের কৌতূহল তুঙ্গে ।
