UN Reforms : ভেটো ক্ষমতা ছাড়া কোনও স্থায়ী সদস্যপদ নয়, রাষ্ট্রসংঘে ব্যাপক সংস্কারের পক্ষে সওয়াল ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কারের পক্ষে সওয়াল করল ভারত (UN Reforms)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ভেটো ক্ষমতা ছাড়া কোনও স্থায়ী সদস্যপদ মানা হবে না। রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূত পার্বথনেনি হরিশ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, (UN Reforms) “রাষ্ট্রসংঘের সংস্কার হলে সেই নতুন পরিষদে থাকা সকল স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা-সহ সমান অধিকার ও দায়িত্ব দিতে হবে।”
ভেটো ক্ষমতা ছাড়া বা সীমিত ক্ষমতা সম্পন্ন পৃথক স্থায়ী সদস্যের নয়া শ্রেণি তৈরির প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়েছে ভারতের তরফে (UN Reforms)। হরিশ বলেন, “ভেটো ক্ষমতা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট, ভেটো ক্ষমতা বহাল থাকলে, সংস্কার হওয়া পরিষদের সব স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা থাকতে হবে। (UN Reforms) যতদিন এই ক্ষমতা থাকবে ততদিন সংস্কার করা নিরাপত্তা পরিষদের সব সদস্যেরই তা ভোগ করা উচিত।”
ভেটো ছাড়া নতুন স্থায়ী সদস্যের শ্রেণি তৈরি করলে (UN Reforms) সেক্ষেত্রে দেশগুলি রাষ্ট্রসংঘে ‘সেকেন্ড ক্লাস’ সদস্য হয়ে যাবে বলে মনে করেন তিনি। বলেন, “এতে পরিষদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মৌলিক কোনও পরিবর্তন আসবে না। বরং ৫ সদস্যই রাষ্ট্রসংঘে (UN Reforms) নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে।”
শুধু তাই নয়, ভেটো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও সতর্ক হওয়া (UN Reforms) উচিত বলে মনে করেন হরিশ। বলেন, “ভেটো সংযমের সঙ্গে ব্যবহার করতে হবে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হওয়া উচিত নয়।” রাষ্ট্রসংঘকে আয়না দেখিয়ে ভারত জানায়, “এখনও পর্যন্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ২০০টি প্রস্তাব পেশ হয়েছে, (UN Reforms) এতে ভেটো পড়েছে ৩৩১ বার। নিঃসন্দেহে এই ঘটনা পরিষদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে।”
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের আমূল পরিবর্তনের (UN Reforms) দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ভারত। বারবার বলা হয়েছে, ১৯৪৫ সালে তৈরি ১৫ সদস্যের এই পরিষদ ২১ শতকের বাস্তবতাকে প্রতিফলিত করে না। বর্তমানে ৫ স্থায়ী সদস্য হল চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন। ভারত স্থায়ী (UN Reforms) সদস্যপদের যোগ্য দাবিদার বলে মনে করে। দিল্লির মতে, শুধু অস্থায়ী সদস্য বাড়িয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে তা কার্যত ব্যর্থ হবে।
