আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

DURGA PUJA DONATION : শারদোৎসবে কল্পতরু শুভেন্দু! পুজো কমিটিকে অনুদান, বিদ্যুৎ বিল মকুব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো কমিটিগুলিকে অনুদান, মকুব বিদ্যুৎ বিল, তবে মহালয়ার আগে উদ্বোধন নয়। কার্নিভালও বাতিল। পালাবদলের পর রাজ্যে প্রথম দুর্গাপুজোর আগে মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (DURGA PUJA DONATION)।

সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, এবার সব পুজো কমিটিকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। তৃণমূল জমানায় ২০২৫ সালে এই অনুদানের পরিমাণ ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। (DURGA PUJA DONATION )  তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান না নেওয়ার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।” (DURGA PUJA DONATION )

পাশাপাশি তিনি জানান, এবার পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না।

পুজো উদ্বোধন নিয়েও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাতৃপক্ষের আগে অর্থাৎ মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন করা যাবে না। মহালয়ায় ইডেন গার্ডেনে মেগা শো-র মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

মমতা জমানার কার্নিভালও এবার হচ্ছে না বলে জানান তিনি। ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিসর্জনে ক্রেন ব্যবহার করা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে বলেও ঘোষণা করেন তিনি।

সব মিলিয়ে পালাবদলের পর বাংলার প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে এবং জাঁকজমক বজায় রেখে পুজো আয়োজনের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *