আজকের দিনেভারত

ওমানে বাণিজ্যতরীতে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে গর্জে উঠল ভারত, কড়া প্রতিক্রিয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অস্থির মধ্যপ্রাচ্যের বলি হতে হচ্ছে ভারতীয়দের। ওমান উপসাগরে বাণিজ্যতরীতে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে গর্জে উঠল ভারত। ভারতীয় নাবিকদের দ্বারা পরিচালিত বাণিজ্যতরীতে হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে ভারত বলেছে এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী মার্কিন সেনার হামলার মুখে পড়ে। সেই হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিগত কয়েকদিন ধরে এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা সব সময় ভারতীয় নাবিকদের কল্যাণ ও মঙ্গলের স্বার্থে কাজ করে। এই বিষয়টিতে নতুন করে নজর দেওয়ার প্রয়োজন নেই।”  বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, গতকালই ওমান উপকূলের অদূরে একটি জাহাজে হামলার তীব্র নিন্দা করেছিলাম আমরা,  যেখানে দুর্ভাগ্যবশত তিন জন নাবিক প্রাণ হারিয়েছেন। জোরালো প্রতিবাদ জানানোর জন্য আমরা ভারতে নিযুক্ত আমেরিকার দূতকে তলব করেছিলাম। এই অঞ্চলে জাহাজ চলাচলের উপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা উদ্বেগজনক’। তিনি আরও বলেন, আমরা বারবার আলোচনা এবং কূটনীতিরর উপর জোর দিয়েছি। যাতে এই অঞ্চলে অতি দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

অস্থির মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি বিশবাঁও জলে। বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লা নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে। ফের প্রাণ গেল তিন নাবিকের। বাণিজ্যতরীটির উপরে একের পর এক ক্ষেপনাস্ত্র আছড়ে পড়ে। সঙ্গে দপ করে জ্বলে ওঠে। আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ভারতীয় ছিলেন ২৪ জন। হামলার পরেই জাহাজটিতে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার হয় ২১ জন ভারতীয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। সেই সময় থেকেই তিন নাবিকের কোনও খোঁজ মিলছিল না। এর আগেও এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় মার্কিন সেনা। সেখানে ২৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাঁদের কোনও ক্ষতি হয়নি। বার বার মার্কিন সেনার হামলার মুখে এবার গর্জে উঠল ভারত। মার্কিন সেনাদের বক্তব্য, তাদের নির্দেশ অমান্য করে জাহাজগুলির ইরানের দিতে এগিয়ে যাচ্ছিল, সেই কারণে এই হামলা চালানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *