আজকের দিনেবিশ্বভারত

PIYUSH GOYAL: ‘আপনারাই সমস্যার মূল’, বার্লিনে জলবায়ু সংকটের দায় ইউরোপের ঘাড়ে চাপিয়ে তুলোধোনা পীযূষ গোয়েলের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের জন্য (PIYUSH GOYAL) সরাসরি ইউরোপকে দায়ী করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার বার্লিন গ্লোবাল ডায়লগ ২০২৬-এর মঞ্চ থেকে ইউরোপের জলবায়ু নীতিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, সমস্যা আপনারাই তৈরি করেছেন, ভারত নয়।

বার্লিনে এক প্রশ্নোত্তর পর্বে গোয়েল  (PIYUSH GOYAL) প্রশ্ন তোলেন, “এই জলবায়ু সংকটের জন্য কে দায়ী? ওজোন স্তর কোথায় ক্ষতিগ্রস্ত হল? কে ওই বিপুল পরিমাণ কার্বন আকাশে পাঠাল?” এক প্যানেলিস্ট জবাবে বলেন, “আমরা সবাই”। তখনই গোয়েল পালটা বলেন, “দুঃখিত, আমি মানছি না।”

তিনি (PIYUSH GOYAL) তথ্য দিয়ে বলেন, ভারত বিশ্বের ১৭ শতাংশ জনসংখ্যার দায়িত্ব নেয়, কিন্তু কার্বন নির্গমনে অবদান ৩ শতাংশেরও কম। অন্যদিকে ইউরোপে মাত্র ৩-৪ শতাংশ মানুষ থাকে, কিন্তু তাদের নির্গমন বিশাল। ভারতের মাথাপিছু নির্গমন ইউরোপের তুলনায় ৭-৮ গুণ কম, অথচ ১৪০ কোটি মানুষকে সামলেও ভারত বিশ্বের দ্রুততম ক্লিন এনার্জি প্রোগ্রাম চালাচ্ছে।

২০১৫ সালের প্যারিস চুক্তির প্রসঙ্গ তুলে গোয়েল বলেন, উন্নত দেশগুলি গরিব দেশগুলিকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। “১১ বছর পর, আমরা একটা নিকেল বা একটা ডাইমও দেখিনি। সবটাই প্রতিশ্রুতি,” বলেন তিনি।

একই সঙ্গে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM) নিয়ে ইউরোপের ভণ্ডামি ফাঁস করেন গোয়েল। তাঁর অভিযোগ, নিজেরা দূষণ করে, প্রতিশ্রুত অর্থ না দিয়ে উলটে ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম, সিমেন্টের ওপর CBAM-এর নামে অতিরিক্ত কর এবং ৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছে ইউরোপ।

প্যানেলিস্ট যখন বলেন, ‘আপনারা’ বলতে আমেরিকাও পড়ে, তখন গোয়েল স্পষ্ট বলেন, তিনি ইউরোপের কথাই বলছেন। তাঁর বক্তব্য, ভারতকে জ্ঞান দেওয়ার আগে উন্নত দেশগুলির উচিত নিজেদের প্রতিশ্রুতি পূরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *