সেশেলস সফরে মোদী, জানেন প্রধানমন্ত্রী কার সঙ্গে সাক্ষাৎ করবেন?
কিউ ইন্ডিয়া বাংলা- ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফরের উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে এক বিশেষ কর্মসূচি। মোদী সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর সঙ্গে।
সে কে? সে হল জোনাথন। আলড্যাবরা প্রজাতির দানব কচ্ছপ। মনে করা হয়, তার বয়স ১৯৪ বছর। জোনাথনের ‘বাড়ি’ দ্বীপরাষ্ট্রের জাতীয় বোটানিক্যাল গার্ডেনস। তার বয়স সত্যিই দুই শতাব্দী ছুঁয়েছে কিনা তার কোনও সঠিক প্রমাণ নেই। তবে এটা নিশ্চিত যে, এই প্রজাতির গড় আয়ুর চেয়ে অনেক বেশি বেঁচে আছে জোনাথন। এই সাক্ষাৎকে ঐতিহ্য, ও সংরক্ষণের মতো বিষয়গুলির ক্ষেত্রে একটা প্রতীকী সংরক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। সেই বিষয়গুলি ভারত ও সেশেলসের পারস্পারিক সম্পর্কের ক্রমশই অগ্রাধিকার পাচ্ছে।
উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেশেলস-এর প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তাঁরা। সেশেলস-এর জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদী। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার এক বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। তবে এতগুলি কর্মসূচির মধ্যে বেশি আলোচিত হচ্ছে জোনাথনের সঙ্গে মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি। সেদেশে পৌঁছে প্রথমেই মোদি সাক্ষাৎ করবেন তার সঙ্গে। সেই সঙ্গেই ওই বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে শেষবার এই দ্বীপরাষ্ট্রে এসেছিলেন মোদী। সেই সময় তিনি সদ্য দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসেছিলেন।
