Ravan Dahan : রামলীলায় রাবণের সঙ্গেই পুড়বে ৩০ ফুটের আরশোলা! নিশানায় কি ‘ককরোচ জনতা পার্টি’?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লির রামলীলা ময়দানে এবার নতুন চমক (Ravan Dahan)। রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের পাশাপাশি ৩০ ফুটের বিশাল আরশোলাকেও বধ করা হবে দশেরায়। পিতমপুরার শ্রী কেশব রামলীলা কমিটি ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে। আর এই ঘোষণার পরেই জোর জল্পনা – সম্প্রতি আলোচনায় থাকা ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) (Ravan Dahan) কেই কি টার্গেট করা হচ্ছে?
আয়োজক কমিটির সদস্যদের দাবি, (Ravan Dahan) এই ‘আরশোলা বধ’ আসলে অপরিচ্ছন্নতা ও ময়লার বিরুদ্ধে প্রতিবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসাবেই এটিকে দেখা হচ্ছে। কমিটির প্রেসিডেন্ট বিজেপি বিধায়ক অশোক গোয়েলের সাফ বক্তব্য, (Ravan Dahan) এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর যুক্তি, রাবণের সেনায় অসুরদের মধ্যে আরশোলাও ছিল, এটা সেই প্রতীকী আরশোলা।
তবে সময়টা তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি সূর্য কান্তের (Ravan Dahan) একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অভিজিৎ দীপক প্রতিষ্ঠিত ‘ককরোচ জনতা পার্টি’ দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। মাত্র এক সপ্তাহে সাড়ে তিন লক্ষ (Ravan Dahan) সদস্য এবং ইনস্টাগ্রামে ২.২ কোটির বেশি ফলোয়ার। প্রশ্নফাঁস আন্দোলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এসআইআর বিরোধী আন্দোলন এবং মুখ্য নির্বাচন কমিশনার কুমারের ইস্তফার দাবিতে সিজেপি এখন বিজেপি সরকারের সামনে বড় বিরোধী শক্তি হয়ে উঠেছে। আয়োজকরা রাজনীতির যোগ অস্বীকার করলেও, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিল্লির রামলীলায় আরশোলা বধ নিঃসন্দেহে (Ravan Dahan)নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি কি নিছকই স্বচ্ছতার প্রতীক, নাকি উঠতি বিরোধী শক্তিকে খোঁচা, তা নিয়ে আলোচনা তুঙ্গে।
