Suryakumar Yadav : KKR-এর পুরনো সম্পর্ক, এবার দুবাইয়ে নতুন প্রতিবেশী! শাহরুখের পাশেই বিলাসবহুল বাড়ি কিনলেন প্রাক্তন নাইট সূর্যকুমার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- নাইট রাইডার্স শিবিরে ফের একসঙ্গে শাহরুখ ও সূর্যকুমার! (Suryakumar Yadav) তবে এবার ক্রিকেট মাঠে নয়, দুবাইয়ের বিলাসবহুল পাড়ায়। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা সূর্যকুমার যাদব দুবাইয়ে বাড়ি কিনলেন, যার ঠিক পাশেই তৈরি হচ্ছে KKR মালিক শাহরুখ খানের নামাঙ্কিত আবাসন। (Suryakumar Yadav) ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত KKR জার্সিতে খেলেছেন সূর্যকুমার। সেই সময় থেকেই শাহরুখের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। এবার সেই সম্পর্কই নতুন মাত্রা পাচ্ছে দুবাইয়ে। দুবাইয়ের একটি নামী রিয়েল এস্টেট সংস্থার তৈরি বাড়ি কিনেছেন (Suryakumar Yadav) ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক।
নিজের সিদ্ধান্ত নিয়ে সূর্যকুমার বলেন, (Suryakumar Yadav) “আমি ২০১৪-য় প্রথমবার এখানে এসেছিলাম। তারপর ২০২০-তে গিয়েছি। এখানকার আরাম এবং জীবনযাত্রার মান অন্য জায়গার চেয়ে আলাদা। মুম্বইয়ে আমি যেখানে থাকি সেটা নিরাপদ ঠিকই, (Suryakumar Yadav) কিন্তু নিরাপত্তার দিক থেকে দুবাই অসাধারণ। এখানে এসে স্বস্তি ও খুশি দুটোই পেয়েছি।” সূর্যের নতুন বাড়ির পাশেই তৈরি হচ্ছে শাহরুখের নামাঙ্কিত প্রজেক্ট। ফলে KKR-এর মালিক ও প্রাক্তন ক্রিকেটার এবার হতে (Suryakumar Yadav) চলেছেন প্রতিবেশী।
মাঠের বাইরে এই বড় বিনিয়োগের (Suryakumar Yadav) সময়ে ক্রিকেট কেরিয়ারে কিছুটা ব্যাকফুটে সূর্যকুমার। প্রাক-মরসুম শিবিরে অনুপস্থিতির কারণে রঞ্জি ট্রফির মুম্বই দল থেকে বাদ পড়েছেন। আইপিএলের পর থেকে পেশাদার ক্রিকেটে নেই তিনি (Suryakumar Yadav)। তবে দুবাইয়ে নতুন বাড়ি ও শাহরুখের সঙ্গে প্রতিবেশী হওয়ার খবরে ফের শিরোনামে KKR-এর এই প্রাক্তন তারকা।
