Delhi Police : ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ, জমায়েত হলেই কড়া ব্যবস্থা, বিপাকে দীপকে
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিয়ে ককরোচ জনতা পার্টি ও দিল্লি পুলিশের সংঘাত চরমে (Delhi Police)। শুক্রবারের কর্মসূচির জন্য পুলিশের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। উল্টে দিল্লি পুলিশ জানিয়েছে, কনট প্লেসের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অননুমোদিত জমায়েত হলেই কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে (Delhi Police)। পুলিশ সূত্রে খবর, কনট প্লেস-সহ দিল্লির একাধিক এলাকায় ইতিমধ্যেই বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে, যা চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে। তা অমান্য করলেই পদক্ষেপ করা হবে।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টেও এই বিষয়ে শুনানি হয় (Delhi Police)। পালিকা বাজারের এক ব্যবসায়ী নবরাত্রি ও দশেরার মরসুমে ব্যবসা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আবেদন জানান। সেখানে দিল্লি পুলিশ জানায়, সম্ভাব্য সমস্ত প্রস্তুতি (Delhi Police) নেওয়া হয়েছে। যদিও আদালত পুলিশের নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে পরবর্তী শুনানি ৩ নভেম্বর ধার্য করেছে।
এদিকে বুধবার যন্তর মন্তরে ব্যারিকেড (Delhi Police) ভেঙে ঢোকার চেষ্টায় আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এর প্রতিবাদেই ককরোচ প্রধান অভিজিৎ দীপক দেশজুড়ে তরুণদের জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তেরঙ্গা’ অভিযানে সামিল হওয়ার (Delhi Police) ডাক দিয়েছেন।
এর মধ্যেই অভিজিৎ দীপকে-সহ কয়েকজন (Delhi Police) ককরোচ নেতা এবং স্বাধীন সাংবাদিকদের বিরুদ্ধে এসসি-এসটি আইনে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের এএসিপি বিবেক ভগতের অভিযোগের ভিত্তিতে জাতিগত বিদ্বেষমূলক শব্দ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। একদিকে জাতীয় পতাকা (Delhi Police) ওড়ানোর ডাক, অন্যদিকে ১৬৩ ধারা জারি করে কড়া অবস্থানে দিল্লি পুলিশ। শুক্রবার কনট প্লেসে কী হয়, সেদিকেই এখন নজর সবার।
