Earthquake : ফের কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা, ৭ মাত্রার ভূমিকম্পে সুনামির আতঙ্ক
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বছর ঘুরতে না ঘুরতেই ফের ভয়াল ভূমিকম্প রাশিয়ার কামচাটকায় (Earthquake)। শুক্রবার দুপুরে ৭ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় উপদ্বীপ। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (EMSC) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার (Earthquake) গভীরে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। কেন্দ্রস্থল ছিল রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় দুপুর ৩টে ৩৫ নাগাদ তীব্র কম্পন (Earthquake) অনুভূত হয়।
কামচাটকা উপদ্বীপটি ‘রিং অফ ফায়ার’ (Earthquake) নামে পরিচিত ভূগঠনিক বলয়ের ওপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকাকে ঘিরে রেখেছে। এই কারণে অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হিসাবেই পরিচিত। উল্লেখ্য, গত বছরও কামচাটকাতে ভয়াবহ (Earthquake) ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮। সেই ভূমিকম্পের জেরে মহাসাগরের উপকূলীয় অঞ্চলে ভয়াল সুনামি দেখা দেয়, ভেসে যায় বহু গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা (Earthquake)। সেখানেই নতুন করে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
যদিও EMSC-র তরফে জানানো হয়েছে, (Earthquake) এখনও পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে কম্পনের গভীরতা ও তীব্রতা দেখে প্রশাসন সতর্ক রয়েছে। উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হতে পারে বলেও (Earthquake) আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ধ্বংসলীলার পর ফের একই জায়গায় শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাশিয়ার (Earthquake) বিপর্যয় মোকাবিলা দফতর।
