Mamata-Abhishek : ভার্চুয়াল বৈঠকে দলীয় কাউন্টিং এজেন্টদের গুরুত্বপূর্ণ বার্তা মমতা – অভিষেকের !
কিউ ইন্ডিয়া বাংলা :- গণনার আগে আজ তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সকলকে। দলনেত্রী মমতা জানালেন, তৃণমূল ২০০-র বেশি আসনে জিতবে। তবে মাটি আগলে পড়ে থাকতে হবে সকলকে। ভোটে যাঁরা মার খেয়েছেন, তাঁদের পুরস্কৃত করার কথা জানিয়েছেন তিনি। বিজেপি এগোচ্ছে মনে হলে কী করতে হবে, সেই নির্দেশও একইসঙ্গে দেওয়া হলো।
নির্বাচনের গণনা করব শুরু হওয়ার আগে রাজ্যের একাধিক জায়গা থেকে ইভিএম বিকৃতি, সিসিটিভি সমস্যার মোটর একাধিক অভিযোগ উঠে এসেছে । সে কারণে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা যাতে মানসিকভাবে যাতে দুর্বল না হয়ে পড়েন এবং চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত যাতে গণনা কেন্দ্রে থাকেন তা নিয়েও এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন। দলের নির্দেশ না যাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। এর পাশাপাশি কর্মীদেরকে বুথ ফেরত সমীক্ষার কথা গুরুত্ব না দিতে আর জানান । কাউন্টিং এজেন্টদেরকে ভোর পাঁচটায় গণনা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং সামনের আসনে বসতে হবে। নিজেদের খাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত বেরোনো যাবে না গণনা কেন্দ্র থেকে। এই যে বসাতে গিয়ে যদি কোন অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। প্রাপ্তিকে যেতে হবে সেখানে। পোস্টাল ব্যালট গণনার ওপর নজর রাখতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইভিএমে ৭০ শতাংশ যদি চার্জ থাকে তাহলে বুঝতে হবে মেশিন নতুন । সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনার দাবি জানাতে হবে।
রাজ্যে তৃণমূলের প্রত্যাবর্তন সুনিশ্চিত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। মমতার দাবি তৃণমূল ২০০ পার করবে এবং অভিষেকের দাবি ২১৫ আসনে জিতবে তৃণমূল । মাঝে আর মাত্র একটা দিন তারপরেই জানা যাবে পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে যেতে চলেছে ?
