আজকের দিনেবাংলার আয়না

Death : জমিতে বজ্রাঘাত! কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ব্যক্তি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সতর্কতা জারি করেছিল আজ থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে । দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের জীবনতলা থানা অন্তর্গত দক্ষিণ পাতিখালী এলাকায় চাষাবাদের সময় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতরভাবে জখম হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। আজ শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতি একসঙ্গে মাঠে চাষাবাদের কাজ করছিলেন । আচমকা সেই সময় বিদ্যুৎ চমকায় এবং বজ্রাঘাত হয় । তাতেই গুরুতরভাবে জখম হয় ওই দম্পতি। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জগবন্ধু মন্ডল (৪২) । স্থানীয় প্রতিবেশীরা আক্রান্ত দম্পতিকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসকরা জগবন্ধুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তার স্ত্রী সবিতা মন্ডল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জগবন্ধু মণ্ডলের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আকস্মিক এই মৃত্যুর ঘটনায় দক্ষিণ পাতিখালি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *