SL VS IND : WTC বাঁচানোর মিশন! শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে ঝাঁপাচ্ছে ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক :- WTC ফাইনালের স্বপ্ন বাঁচাতে হলে (SL VS IND) শ্রীলঙ্কা সিরিজ জিততেই হবে ভারতকে। আর সেই সিরিজের আগেই বড় চমক কোচ গৌতম গম্ভীরের। বুমরাহ-সাই সুদর্শন নেই, চোটের ধাক্কা সামলেই টিম ইন্ডিয়া নামছে ৩ জন বাঁহাতি স্পিনার নিয়ে। গল-এর স্পিন স্বর্গে কি এই কম্বিনেশনই ট্রাম্প কার্ড হবে?
আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে (SL VS IND) মোট ৪ জন স্পিনার । অফস্পিনার সারাংশ জৈন দলে থাকলেও গল টেস্টে অভিষেকের সম্ভাবনা কম। মূল ভরসা ৩ বাঁহাতি – রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং মানব সুথার।বোলিং কোচ মর্নি মর্কেল সাংবাদিক সম্মেলনে যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, “কুলদীপ অনেক বেশি অ্যাটাকিং। ও অভিজ্ঞ। মানবের বল একটু টার্ন করে। জাদেজা নিখুঁত লাইনে বোলিং করে। তিনজন আলাদা রকমের বোলার। বৈচিত্র্য আলাদা। তাই ৩ বাঁহাতি নিয়ে চিন্তার কিছু নেই।”শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভারত। সেখানেই মানব সুথারের বোলিং নজর কেড়েছিল টিম ম্যানেজমেন্টের। সেই পারফরম্যান্সের জন্যই তাঁর শ্রীলঙ্কা দলে সুযোগ পাকা।গলের উইকেট দেখে খুশি মর্কেল। তবে তিনি বলছেন, “টেস্ট যত এগোবে উইকেট তত টার্ন করবে। এটা অনেক বেশি মানসিক চ্যালেঞ্জ।” শুভমান গিলের ক্যাপ্টেন্সিতেই এই কঠিন পরীক্ষা দেবে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার (SL VS IND) স্পিন-ফাঁদে পাল্টা স্পিন-আক্রমণ ভারতের। ৩ বাঁহাতি স্পিনার – এটা রিস্ক নাকি মাস্টারস্ট্রোক? উত্তর দেবে গল-এর ২ গজ। জিততেই হবে, নাহলে WTC ফাইনালের দরজা বন্ধ।
