Arjun Singh : গাড়ির বকেয়া কর আদায়ে ৪০ শতাংশ ছাড়, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বকেয়া কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার (Arjun Singh)। বকেয়া করের ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে, বাকি ৬০ শতাংশ দিতে হবে গাড়ির মালিকদের। মঙ্গলবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
মন্ত্রী বলেন, ট্যাক্স, পারমিট, লাইসেন্স বাবদ প্রায় ১৭০০ কোটি টাকা (Arjun Singh)বকেয়া রয়েছে। সাড়ে তিন লক্ষের বেশি গাড়ির কর বাকি। গত মাস থেকে বিশেষ অভিযান চালিয়েও মাত্র ১০০ কোটির কিছু বেশি আদায় হয়েছে। অনেক মালিকই ওয়েভার স্কিমের অপেক্ষায় ছিলেন। বাসমালিকদের (Arjun Singh) আবেদনের ভিত্তিতেই ফিনান্স দপ্তরকে ৪০ শতাংশ রিবেটের প্রস্তাব দেওয়া হয়েছে, অনুমোদন (Arjun Singh) এলেই তা কার্যকর হবে।
একই সঙ্গে বেসরকারি বাস বে-আইনিভাবে রুট ভাঙলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার (Arjun Singh) নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। টোটো দৌরাত্ম্য নিয়েও আলোচনা হয়, আগের থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত বাসমালিক সংগঠনগুলি (Arjun Singh) আলোচনাকে সদর্থক বলেই জানিয়েছে। সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক (Arjun Singh) রাহুল চট্টোপাধ্যায় ও সিটি সাবার্বান বাস অ্যাসোসিয়েশনের টিটু সাহা জানান, ওয়েভার স্কিম এলে গাড়ির মালিকরা উপকৃত হবেন এবং তাদের অন্যান্য সমস্যাও সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী (Arjun Singh)।
