আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Humayun Kabir : “নোংরা রাজনীতিতে থাকতে চাই না” – বাবার পর রাজনৈতিক অবসর ঘোষণা হুমায়ূন পুত্র রবিনেরও

কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- রেজিনগর উপনির্বাচনের ফল ঘোষণার আগেই সক্রিয় (Humayun Kabir) রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ রবিন। বাবা হুমায়ুন কবীরের রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই একই সিদ্ধান্ত (Humayun Kabir) নিলেন ছেলে। মঙ্গলবার রেজিনগরে ভোটগ্রহণকে ‘প্রহসনের ভোট’ বলে অভিযোগ তোলেন নওদার বিধায়ক (Humayun Kabir) হুমায়ুন কবীর। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যতদিন থাকবেন, ততদিন তিনি (Humayun Kabir) বিধানসভায় যাবেন না, রাজনীতি থেকেও সরে দাঁড়াবেন।

 

এর কয়েক ঘণ্টার মধ্যেই সুর চড়ান ছেলে রবিনও। বাবার সুরেই ভোট লুটের (Humayun Kabir) অভিযোগ তুলে তিনি বলেন, “আমি আর এই নোংরা রাজনীতির অংশ হয়ে থাকতে চাই না। তবে বাবার ঘোষণার সঙ্গে আমার এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। গতকাল যেভাবে রেজিনগরে ভোট হয়েছে (Humayun Kabir) তা কোনও সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়।” তিনি আরও জানান, আগামী ৯ তারিখ ফল ঘোষণার দিন গণনা (Humayun Kabir) কেন্দ্রে যাবেন না। বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ রবিন বলেন, “সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে মতাদর্শগত লড়াই করা সম্ভব, কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে (Humayun Kabir) দিনের পর দিন যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয়। সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশের কাছেই যাবে। কিন্তু সেই পুলিশ যদি ভোট দিতে যাওয়ার (Humayun Kabir) জন্য মানুষকে চড়-থাপ্পড় মারে, তাহলে মানুষ কোথায় যাবে?”

 

বাবা ও ছেলের একযোগে রাজনীতি ছাড়ার ঘোষণায় প্রশ্নের মুখে (Humayun Kabir) হুমায়ুনের তৈরি আম জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ। দল কি উঠে যাবে? এই প্রশ্ন উঠছে দলের অন্দরেই। যদিও এ বিষয়ে এখনই ভাবতে নারাজ রবিন। তাঁর স্পষ্ট বার্তা, যেদিন মানুষ গণতান্ত্রিক অধিকার (Humayun Kabir) প্রয়োগ করতে পারবে, সেদিন আবার রাজনীতিতে ফেরার কথা ভাববেন। আপাতত পরিবার ও ছোট (Humayun Kabir) মেয়েকে সময় দিতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *