আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mysterious death : বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- রামপুরহাটে চরম চাঞ্চল্য। বাড়ি সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যার অনুমান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে তিনি নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করার পাশাপাশি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন।’ (death)

আজ সকালে রামপুরহাটে নিজের বাড়ির মধ্যেই দলীয় কার্যালয়ের একটি ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আশিস বন্দ্যোপাধ্যায়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমায় অগণিত মানুষ। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে।

তৃণমূল ক্ষমতায় আসার পর আশিস বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, আয়ুষমন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ছিলেন ডেপুটি স্পিকারও। এবারের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন।(death)

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আশিসের লেখা বিস্ফোরক সুইসাইড নোট। সেখানে তিনি লিখেছেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনওদিন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। TRDA-র টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, চেক পাওয়ারও ছিল না বলেও দাবি করেছেন।

নোটে তিনি আরও লিখেছেন, “আমাকে Malign করার জন্য যা সব করা হল তাতে ধিক্কার জানানোর ভাষা নেই। মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল হয়েছে। আমার বয়সের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। সারাজীবন শিক্ষকতা করেছি। কোনোদিন ক্লাস ফাঁকি দিইনি।”(death)

পরিবারের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “নীলকে-রিঙ্কুকে বলো ওকে মানুষ করতে… সকলে আমার প্রাণভরা ভালোবাসা নিস। নিজেদের মধ্যে মনোমালিন্য হলে নিজেরাই তা মিটিয়ে নিস। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

পুলিশ এখনও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কিছু জানাতে নারাজ। সুইসাইড নোট খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একজন প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের এই রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমেছে রামপুরহাটে। সুইসাইড নোটে ওঠা ‘Malign’ করার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পুলিশের তদন্তেই স্পষ্ট হবে আসল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *