Rejinagar : রেজিনগরে কত ভোট পাবে বিজেপি? নন্দীগ্রামে মার্জিন কত বাড়বে?বড় পূর্বাভাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উপনির্বাচন শেষ হতেই ফল নিয়ে বড় পূর্বাভাস দিলেন (Rejinagar) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রাম ও রেজিনগর দু’টি আসনেই জয় পাবে বিজেপি। নন্দীগ্রামে গতবারের থেকেও ব্যবধান বাড়বে এবং রেজিনগরে বিজেপি প্রার্থী ১ লক্ষ ২০ হাজারের বেশি (Rejinagar) ভোট পাবেন। মঙ্গলবার ভোট শেষে মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Rejinagar) গত বিধানসভার থেকে ৫-৬ গুণ বেশি মার্জিনে জিতবেন। রেজিনগরের প্রার্থী শাখারভ সরকারও ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন বলে (Rejinagar) আশাবাদী তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, এবার রেজিনগরে সংখ্যালঘু মহিলা ও যুবকরা বিজেপিকে (Rejinagar) ভোট দিয়েছেন। প্রবীণ সংখ্যালঘু ভোটাররা কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়েছেন। এই ভোটে তৃণমূল ও বামেদের কোনও অস্তিত্বই ছিল না। তিনি বলেন, বিরোধীরা প্রচার করেছিল বিজেপি (Rejinagar) এলে মুসলিমরা বঞ্চিত হবেন, কিন্তু বাস্তবে রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা যোজনার প্রাপকের মধ্যে ২৪ লক্ষ (Rejinagar) মুসলিম। রেজিনগর ও নন্দীগ্রামের ৯০ শতাংশ মুসলিম মহিলা প্রাপক বিজেপিকে ভোট দিয়েছেন বলেও দাবি তাঁর। আবাস যোজনার (Rejinagar) সংখ্যালঘু উপভোক্তারাও বিজেপিকে সমর্থন করেছেন।
তাঁর কথায়, “নন্দীগ্রামে সিপিআই এক-দেড় হাজার (Rejinagar) ভোট পাবে কি না সন্দেহ আছে। রেজিনগরে সিপিএম নোটার নিচেও থাকতে পারে। দুই জায়গাতেই বামেদের কোনও অস্তিত্ব ছিল না। একই অবস্থা তৃণমূলেরও।” এদিন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৫টা (Rejinagar) পর্যন্ত দুই কেন্দ্রেই প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি প্রশাসনের, যদিও বিরোধীরা রিগিংয়ের অভিযোগ তুলেছে, যা উড়িয়ে দিয়েছে বিজেপি। সব মিলিয়ে উপনির্বাচনের ফল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। তাঁর পূর্বাভাস সত্যি হলে, নন্দীগ্রামে মার্জিন বেড়ে বিজেপির জয় আরও বড় ব্যবধানে হবে এবং রেজিনগরেও (Rejinagar) পদ্মফুল ফুটবে সন্তোষজনক মার্জিনে।
