আজকের দিনেভারত

Supreme Court-Recruitments : ২৬ হাজার নিয়োগে স্বস্তি, ২০২৭ পর্যন্ত সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ওবিসি জটে আটকে থাকা ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয় বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এসএসসি। সেই আর্জি মেনে সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।(Supreme Court-Recruitments)

এদিন সুপ্রিম কোর্ট জানায়, আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকবে। এসএসসির তরফে ৮ মাস সময় চাওয়া হয়েছিল, আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। কমিশনের দাবি, ইতিমধ্যেই কয়েকজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে এবং বাকি নিয়োগ ৮ মাসের মধ্যেই সম্পন্ন হবে।(Supreme Court-Recruitments)

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর আর কোনওভাবেই সময়সীমা বাড়ানো হবে না। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ এবং নতুন ওবিসি তালিকা নিয়ে কোনও মন্তব্য করেনি শীর্ষ আদালত। শিক্ষকদের আইনজীবীরা গ্রীষ্মের ছুটির কারণে জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা খারিজ করে দেয় বেঞ্চ।

এসএসসি চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা আগেই জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ সম্ভব নয়। এদিকে আন্দোলনকারী নেতা মইদুল ইসলামের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে, ফলে নিয়োগ ধীরগতিতে চলছে এবং নতুন জটিলতা তৈরি হচ্ছে।(Supreme Court-Recruitments)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *